নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকার মনোনীত প্রার্থী একেএম শামীম ওসমান বলেছেন, জামাত ছিল এদেশের যুদ্ধাপরাধী দল, বিএনপি সন্ত্রাসী দল। পুলিশ আজকে ভালো কাজ করেছে। নারায়ণগঞ্জে ট্রেন লাইন কাটতে গিয়ে বোমাসহ পুলিশের হাতে তিনজন ধরা পড়েছে। ওরাই এ নাশকতারগুলো করছে। অবরোধ দিয়ে তারা কিছুই করতে পারবে না। বিএনপি’র এ অবরোধ কেউ মানছে না। মানুষ এগুলো পাত্তা দিচ্ছে না। গতকাল রোববার বিকেলে নাসিক ৩নং ওয়ার্ড এলাকায় গণসংযোগে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
শামীম ওসমান বলেন, আওয়ামীলীগের নেতাকর্মীরা জনগণকে নিয়েই কাজ করছে। নারায়ণগঞ্জের প্রশাসন খুবই একটিভ। তারা খুবই একটিভলি কাজ করছে। এরপর পরেও যদি ওরা বাড়াবাড়ি করে তবে আওয়ামীলীগ জনগণের দল। আমারদের উপর হামলা করলে আমরা মেনে নিব, এ পর্যন্ত মেনেই আসছি কিন্তু সাধারণ জনগণের উপর হামলা করলে আমার মনে হয় না আমরা আমাদের ধৈযর্যরে বাধ বেধে রাখতে পারব। আমরা কাউকে ছাড় দিব না।
তিনি নাসিক ৩নং ওয়ার্ডের সানারপাড়, নিমাইকাশারী, বাঘমারা, নয়াআটি বটতলা ও রসুলবাগসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ ও উঠান বৈঠক করেন। শামীম ওসমান গতকাল রোববার বিকেল ৪টা থেকে গণসংযোগ ও উঠান বৈঠক শুরু করেন। প্রথমে সানারপাড় বাসস্ট্যান্ড এলাকায় নারী-পুরুষ ভোটার ও নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেন এবং উঠান বৈঠকে মিলিত হন। পরে তিনি লিথী গার্মেন্টস সংলগ্ন বর্নালী সংসদ, লন্ডন মার্কেট এলাকায় নির্বাচনী মতবিনিময় সভা করেন। পরে তিনি নাসিকের ৩নং ওয়ার্ডের কমপক্ষে ২০টি স্পটে উঠান বৈঠক ও মতবিনিময় সভা করেন। এ ছাড়াও তিনি পায়ে হেটে হেটে গণসংযোগ করেন। এ সময় নারী-পুরুষ ভোটার ও স্থানীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
এ সময় উপস্থিত ছিলেন- সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েল, নাসিক ৩নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র শাহ জালাল বাদল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি সাহাদাত হোসেন ভুঁইয়া সাজনু, আওয়ামী লীগ নেতা মাহবুব হোসেন, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মোল্লা ও যুবলীগ নেতা তোফায়েল হোসেন, মাহবুবুর রহমান লাল, মনির হোসেন ভূইয়া, মোস্তফা ভূইয়া, সাইফুল ইসলাম, লিটন, প্রমূখ।