মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩ | ১২:৪৬ পূর্বাহ্ণ

সিদ্ধিরগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় ফারজানা আক্তার (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূ মারা যান। নিহতের স্বজনরা জানান, শনিবার ভোর সাড়ে পাঁচটায় ফারজানা আক্তারের বুকে ব্যথা উঠলে তাকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার প্রো-অ্যাকটিভ হাসপাতালে নিয়ে যান। সেখানে ডাক্তাররা তাৎক্ষণিক দুটি ইনজেকশন দেয়। ইনজেকশন দেওয়ার পর অবস্থার অবনতি হলে ফারজানা আক্তারকে আইসিইউতে নিয়ে আরও ১০টি ইনজেকশন দেওয়া হয়। একপর্যায়ে ফারজানা মারা যান।
নিহত গৃহবধূর স্বামীর নাম রুহুল আমীন। তাদের সংসারে দুটি কন্যা সন্তান রয়েছে। এই মৃত্যুকে হত্যা দাবি করে ওই নারীর ভাসুরের ছেলে আনু খান বলেন, হাসপাতাল কর্তৃপক্ষকে জিজ্ঞেস করেছিলাম কী কী ইনজেকশন দেওয়া হয়েছিল। কিন্তু তারা কোনো উত্তর দেয়নি। বলেছে তাদের কাছে লিখা আছে। ঘটনার সত্যতা জানতে চাইলে প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. রাশিদুল ইসলাম জানান, কার্ডিয়াক সমস্যা নিয়ে ওই রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল । পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৮ টার দিকে মারা যান। তাকে বাঁচাতে ডাক্তাররা চেষ্টার ত্রুটি করেনি। রাগের বশবর্তী হয়ে রোগীর স্বজনরা অভিযোগ তুলছেন বলে জানান তিনি । হাসপাতালে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, আমাদের কাছে অভিযোগ দেওয়া হলে ব্যবস্থা নেওয়া হবে।
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন