মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নাশকতা মামলার আসামির গাড়ি নিয়ে. বেরিয়ে আসছে এসআই হুমায়ুনের থলের বিড়াল

শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩ | ১১:৪৯ অপরাহ্ণ

নাশকতা মামলার আসামির গাড়ি নিয়ে. বেরিয়ে আসছে এসআই হুমায়ুনের থলের বিড়াল

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জ থানায় যোগদানের পর নানা বিষয়ে সুবিধা প্রদানের বিপরীতে নানান সুবিধা নিয়েছেন উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির-১। নানান জনের কাছ থেকে গাড়ি, আসবাবপত্র সহ আর্থিক সুবিধা গ্রহণ করেছেন তিনি। অনুসন্ধানে এমন একাধিক রহস্যজনক তথ্য বেরিয়ে আসছে পুলিশের এই কর্মকর্তার বিরুদ্ধে।

গত ১৪ ডিসেম্বর নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানীয় অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় ‘নাশকতা মামলার আসামীর গাড়ি ব্যবহার করছেন এসআই হুমায়ুন’ শিরোনামে সংবাদ প্রকাশের পর সিদ্ধিরগঞ্জ থানার এই এসআই এর আরো রহস্যজনক অনেক তথ্য বেরিয়ে এসেছে।

জানা যায়, ২০২১ সালের ৫ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় যোগদান করেন হুমায়ুন কবির। দুই বছর তিন মাসেরও বেশি সময় তিনি একই থানায় নিয়োজিত রয়েছেন। তবে এ সময়ের মধ্যে তিনি বনে গেছেন প্রচুর অর্থ ও গাড়ির মালিক।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ সময় ধরে সিদ্ধিরগঞ্জের কদমতলী গ্যাসলাইন এলাকার একটি জমি সংক্রান্ত বিষয়ে জবর-দখলকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জের চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামী তানজিম কবির সজু এবং আরেক সন্ত্রাসী, ভুমিদস্যু, বিএনপির নাশকতা সহ একাধিক মামলার আসামী এস,এম আমিনুল হক টুটুলের মধ্যে বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে মারামারি ও সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করেছে সজু ও টুটুল বাহিনীর লোকজন। এসব ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় অসংখ্য অভিযোগ ও মামলা করেছে উভয়পক্ষ। এছাড়া আদালতেও উভয়পক্ষ জমি সংক্রান্ত বিষয়ে মামলা দায়ের করেছেন।

এসব মামলা ও অভিযোগের বিষয়ে তদন্ত করতে গিয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির সজুর কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে তার ব্যক্তিগত যেকোন আইনি বিষয়ে সজুর পক্ষে সহযোগীতা করেছেন। এক পর্যায়ে একই পন্থায় মোটা অঙ্কের আর্থিক সুবিধা নিয়ে এসএম টুটুলকে একইভাবে সুবিধা দিতেন হুমায়ুন কবির। এর বিনিময়ে তিনি নগদ অর্থ ছাড়াও ৪২ ইঞ্চির একটি স্মার্ট টিভি টুটুলের কাছ থেকে নিয়েছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানিয়েছেন।

এভাবে এক সময় সিদ্ধিরগঞ্জের সন্ত্রাসী, নাশকতা মামলার আসামী ও ভুমিদস্যু এসএম টুটুলের ব্যবহৃত ব্যক্তিগত ‘এলিয়ন’ নামের প্রাইভেট গাড়িটিও (ঢাকা-মেট্রো ‘গ’ ২৯-৪৮৫৮) এসআই হুমায়ুনকে পুলিশের স্টিকার লাগিয়ে চলাচল করতে দেখা যাচ্ছে। এ বিষয়ে গত ১৪ ডিসেম্বর বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর এক প্রতিবাদ সংবাদে এসআই হুমায়ুন কবির দাবি করেন, গাড়িটি তার স্ত্রীর নামে টুটুলের কাছ থেকে ক্রয় করা হয়েছে।

এদিকে এ বিষয়টি প্রকাশ হওয়ার পর এলাকাবাসীর মাঝে নানা আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রশ্ন- একজন আসামীর গাড়ি কেনই বা একজন পুলিশ বা তার স্ত্রী ক্রয় এবং ব্যবহার করবেন? তাছাড়া পুলিশের স্ত্রীর সাথে দুই বছরেই কি এমন সম্পর্ক সৃষ্টি হয়েছে, যার কারণে ঐ সন্ত্রাসীর কাছ থেকেই তার স্ত্রী গাড়ি কিনেছেন? আদৌ কি গাড়িটি ক্রয়-বিক্রয়ে সীমাবদ্ধ নাকি কোন সুবিধা বাবদ গাড়িটির মালিক হয়েছেন পুলিশের স্ত্রী?

এ বিষয়ে জানতে এসআই হুমায়ুনের ব্যক্তিগত (০১৭১১ ২৮৭ ৩৩৮) নাম্বারে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। ##




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন