শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নাসিক ৪নং ওয়ার্ড কাউন্সিলর হাজী নুর উদ্দিনের নেতৃত্বে বিশাল শান্তি মিছিল

শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩ | ১০:৪৮ অপরাহ্ণ

নাসিক ৪নং ওয়ার্ড কাউন্সিলর হাজী নুর  উদ্দিনের নেতৃত্বে বিশাল শান্তি মিছিল

মো:সাদ্দাম হোসেন মুন্না নিজস্ব সংবাদদাতা।
বিএনপি-জামায়াত জোটের আগুন সন্ত্রাস এবং নাশকতার বিরুদ্ধে শান্তির সমর্থনে এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) আসনে আওয়ামীলীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী একেএম শামীম ওসমানের পক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী মো: নুর উদ্দিন মিয়ার নেতৃত্বে এক বিশাল শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) বিকেলে শুরু হওয়া শান্তি মিছিলে নাসিক ৪ নং ওয়ার্ডের হাজার হাজার নারী-পুরুষ এই শান্তি মিছিলে অংশগ্রহন করেন।
মিছিলটি শিমরাইল টেকপাড়া থেকে শুরু হয়ে শিমরাইল, আটি, হাউজিংসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

এসময় নৌকা মার্কার পক্ষে স্লোগান দেন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পাশাপাশি বিএনপি-জামায়ত জোটের ডাকা হরতাল অবরোধে আগুন সন্ত্রাস সহ নাশকতা প্রতিহতে নানান স্লোগান দেন নেতাকর্মীরা।
বিশাল এই শান্তি মিছিলে আরও উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা আব্দুল কাইয়ুম, শ্রমিকলীগ নেতা কবির হোসেন, সালামত উল্লাহ, আলী হোসেন আলেক, ওমর ফারুক, ছাত্রলীগ নেতা হৃদয় হোসেন পাখি ও আল আমিন ক্লাবের সাধারণ সম্পাদক মামুনুর রশিদসহ প্রমূখ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন