মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে বেপরোয়া স্বেচ্ছাসেবকলীগ নেতা রাজু

বিশ লাখ টাকা চাঁদার দাবিতে মারধর, থানায় অভিযোগ দায়ের

বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩ | ৭:২৯ অপরাহ্ণ

সিদ্ধিরগঞ্জে বেপরোয়া স্বেচ্ছাসেবকলীগ নেতা রাজু

সিদ্ধিরগঞ্জে বেপরোয়া সেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক রাজু, ২০’লাখ টাকা চঁাদার দাবিতে মারধর, থানায় অভিযোগ দায়ের। গত বুধবার ভূক্তিভোগী আশরাফ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়া এলাকার মৃত বশিরউদ্দিনের ছেলে আশরাফ(৫০) চার তলা বাড়ি নির্মাণ কাজ শুরু করার পর থেকে একই এলাকার কাজেম ভূঁইয়ার ছেলে আমিনুল হক রাজু(৫৫) ও তার ভাই শফি ভূঁইয়া (২৮), ২০ লাখ টাকা চঁাদা দাবি করে আসছে। বাড়ি নির্মাণ কাজ শেষ হলেও চঁাদা না দেওয়ায় গত বুধবার বিকেল ৫ টার দিকে রাজু ও শফি আশরাফের বাড়িতে গিয়ে দাবিকৃত চঁাদার টাকা দিতে বলে। তখন আশরাফ চঁাদা দিতে অস্বীকার করলে রাজু ও শফি তাকে মারধর করতে থাকে। এসময় আশরাফের ডাক চিৎকার শোনে তার স্ত্রী ও বৃদ্ধ মা এগিয়ে আসলে তাদেরকেও মারধর করা হয়। একপর্যায় আশপাশের লোকজন ছুটে আসলে চঁাদা না দিয়ে এলাকায় থাকতে পারবেনা এমন বিভিন্ন হুমকি দিয়ে চলে যায় রাজু ও তার ভাই শফি। এঘটনায় বুধবার রাতে রাজু ও তার ভাই শফিকে আসামি করে থানায় লিখিত অভিযোগ করেন আশরাফ।
আশরাফ জানান, ক্ষতমাসীন দলের প্রভাবখাটিয়ে রাজু এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এলাকায় কেউ জমি বেচা কিনা বা নতুন বাড়ি নির্মাণ করলে রাজুকে চঁাদা দিতে হয়। এমনকি নির্মাণ সামগ্রী রাজুর নিজস্ব সন্ত্রাসী বাহিনীর কাছ থেকে বেশি দামে কিনতে হয়। অন্যথায় শিকার হতে বিভিন্ন নির্যাতনের।
এবিষয়ে জানতে আমিনুল হক রাজুর ব্যবহৃত মোবাইল নাম্বারে একাধিকবার ফোন করলে রিং হলেও তিনি রিসিভ করেননি।
অভিযোগ তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক কামরুল হাসান বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করেছি। অভিযোগের সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন