শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

তফসিল ঘোষণা করায় সোনারগাঁয়ে বারদী আ.লীগের আনন্দ মিছিল

বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩ | ৫:৫৪ অপরাহ্ণ

তফসিল ঘোষণা করায় সোনারগাঁয়ে বারদী আ.লীগের  আনন্দ মিছিল

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হকের নেত্বতে হাজারও নেতাকর্মী নিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন। বৃহস্পতিবার বিকেলে বারদী বাজার এলাকা থেকে আনন্দ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
জহিরুল হক বলেন, তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে সবাইকে ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবায় করেন।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, বারদী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আলী মিয়া প্রধান, বারদী ইউনিয়ন ৯ নং ওয়াড আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম সরকার, সাধারণ সম্পাদক সাওার, ৩ নং আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মানিক মিয়া, ৭ নং আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া, বারদী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শরীফ সরকার, সহ সভাপতি সাইদ সরকার, দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আলমগীর সরকার, বারদী ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ও ইউপি সদস্য নাজমুল হক, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, বাদরী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নাসির, ওয়াশকরনি, মানিক মিয়া, মুঞ্জর মিয়া, সাবেক মেম্বার সানাউল্লাহ, ফারুক, বারদী ইউনিয়ন ছাএলীগের সভাপতি নাজমুল, বারদী ইউনিয়ন মৎস্যজীবি লীগের সভাপতি রুবেল প্রমূখ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন