শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে অবরোধবিরোধী শান্তি মিছিল অনুষ্ঠিত

সোমবার, ১৩ নভেম্বর ২০২৩ | ৯:৫২ অপরাহ্ণ

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে অবরোধবিরোধী শান্তি মিছিল অনুষ্ঠিত

সারাদেশে বিএনপি-জামায়াতের ডাকা চতুর্থ দফায় অবরোধের দ্বিতীয় দিনে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি পদপ্রার্থী হাজী শফিকুল ইসলামের নেতৃত্বে অবরোধবিরোধী শান্তি মিছিল অনুষ্ঠিত। গতকাল সোমবার সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ড থেকে শান্তি মিছিলটি শুরু করে সানারপাড় হয়ে পূনরায় মৌচাক বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে নেতাকর্মীরা মৌচাক বাসবাস্ট্যান্ডে অবস্থান নেন। এসময় অবরোধ বিরোধী মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিএনপি-জামায়াত বিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
এসময় হাজী শফিকুল ইসলাম বলেন বিএনপি, জামায়াতের নৈরাজ্য ঠেকাতে আমরা রাজ পথে আছি থাকব। জনগনের জানমাল রক্ষাকরার জন্য আমাদের নেতাকমর্ীরা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আছে। বিএনপি, জামায়াতের এই অবরোধ দেশের জনগণ মানে না, মানবেনা। তিনি আরো বলেন মৌচাক থেকে সাইনবোর্ড পর্যন্ত বিএনপি নেতাকমর্ীরা যেন আগুন সন্ত্রাস করতে না পরে তার জন্য আমাদের নেতাকমর্ীরা সবসময় প্রস্তুত আছে। বিএনপি জামায়াতের ঐসব আগুন সন্ত্রাসীদের যদি কেহু দড়িয়ে দিতি পারে তা হলে আমাদের পক্ষে থেকে তাকে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।
এ সময় শান্তি মিছিলে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকলীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক হাজী মো. মহিউদ্দিন মোল্লা, আওয়ামীলীগ আব্দুল হাকিম, আব্দুস সাত্তার, হাসান আলী, সাইফুল ইসলামসহ নাসিক ৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি পদপ্রাথর্ী রাকিব মোল্লা, রায়হান, মিলন, আসিফ, সৌরভ, পলাশ, রাজু, মেহেদী, মহিলা নেত্রী শাহিনুর বেগম, শাহিনুর বেগম, লজ্জত, ফাতেমা ও রহিমা প্রমূখ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন