রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জ মহিলা শ্রমিক লীগের শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সোমবার, ১৩ নভেম্বর ২০২৩ | ৯:৪২ অপরাহ্ণ

নারায়ণগঞ্জ মহিলা শ্রমিক লীগের শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল

চতুর্থ দফায় ডাকা বিএনপি জামায়াতের ৪৮’ঘন্টার অবরোধে অগ্নিসন্ত্রাস ও দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা মহিলা শ্রমিক লীগ। গতকাল সোমবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় একাত্মতা প্রকাশ করে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করে। জেলা শ্রমিক লীগের সভাপতি শামীম আরা লাভলীর আয়োজনে এ শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করেন মহিলা শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সৈয়দা খায়রুন্নহার তামরিন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো., মুজিবুর রহমান (বিএসসি), সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. ইয়াসিন মিয়া, নাসিক ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মো. নুরউদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি কাউন্সিলর মনোয়ারা বেগম, সাধারণ সম্পাদক মাকসুদা বেগম, সিদ্ধিরগঞ্জ আ লিক শ্রমীক লীগের আহ্বায়ক সামাদ ব্যাপারী, নারী নেত্রী মনিরা সুলতানা মনি, চম্পা ভুইয়া, রুনা, সোনালী, শাহনাজ, রেনু, ফাতেমা, সুমি রোকসানাসহ আরও অনেকে। মিছিলটি ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় থেকে শুরু করে মৌচাক, সানাড়পাড় হয়ে পুনরায় শিমরাইল মোড় এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। এসময় অবরোধ বিরোধী মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিএনপি-জামায়াত বিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন