বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান, দোকান বন্ধ করে পালালো দোকানীরা

বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩ | ১:৩৪ পূর্বাহ্ণ

আড়াইহাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান, দোকান বন্ধ করে পালালো দোকানীরা

আড়াইহাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানের খবর পেয়ে দোকান বন্ধ করে পালালো দোকানীরা। বুধবার বিকালে উপজেলার গোপালদী বাজারে এই ঘটনা ঘটে।
গোপালদী তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এস আই) সোহাগ সাহা জানান, বুধবার গোপালদী বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করার জন্য আসেন সহকারী কমিশনার ভুমি শামসুজ্জাহান কনক। এর বিষয় টের পেয়ে বাজারের মিস্টি, ওষুধ ও মুদির প্রায় অর্ধ শতাধিক দোকান তালা দিয়ে চলে যায় মালিকরা ।

এর আগে গোপালদী বাজারে ম্যাজিস্ট্রেট শামসুজ্জাহান কনক ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে মিস্টির বিক্রি করায় উত্তম পোদ্দারের মিস্টির দোকান থেকে ৩ হাজার , কবিরের মিস্টির দোকান থেকে ১ হাজার ও খোকনের মিস্টির দোকানে ২ হাজার টাকা অর্থদন্ড করা হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন