সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে শেখ হাসিনা সরকারের উন্নয়নের লিফলেট বিতরণ

বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১১:২৪ অপরাহ্ণ

সোনারগাঁয়ে শেখ হাসিনা সরকারের উন্নয়নের লিফলেট বিতরণ

সোনারগাঁয়ে শেখ হাসিনা সরকারের ১৫ বছরের উন্নয়নের লিফলেট বিতরণ করেছেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকালে মোগরাপাড়া ইউনিয়নের কালাদরগা,পাঁচপীরদরগা,মাধবপুর, বারতপুর, সোনাখালী এলাকায় সাধারণ জনগণের হাতে সরকারের উন্নয়নের এ লিফলেট বিতরণ করেন। এ সময় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন অব্যাহত রাখতে ভোটারদের কাছে অনুরোধ জানান।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, সোনারগঁা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুম, উপজেলা আওয়ামী লীগের সদস্য সাহাবুদ্দিন সাবু, কৃষি ও সমবায় সম্পাদক রাসেল মাহমুদ, যুবলীগের সহ-সভাপতি মাসুম চৌধুরী, উপজেলা আওয়ামী মোটর চালক লীগের সভাপতি মো. আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী সামসুজ্জামান সামসুসহ শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন