সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে অটো চালকের লাশ উদ্ধার

শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩ | ৩:৪৯ অপরাহ্ণ

আড়াইহাজারে অটো  চালকের লাশ উদ্ধার

নারায়ণগণগঞ্জের আড়াইহাজারে সাইফুল ইসলাম বাপ্পি (১৫) নামে এক অটো চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে আড়াইহাজার থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব গণমাধ্যমকে এ তথ্য জানান। এর আগে বৃহস্পতিবার সন্ধার দিকে উপজেলার নয়ানাবাদ ভাঙ্গা ব্রীজ এলাকা থেকে উদ্ধার নিহত বাপ্পির লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত বাপ্পি উপজেলার উলুকান্দি পুর্ব পাড়া এলাকার খোকন মিয়ার ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ জানায় গত বুধবার বাপ্পি নিজ বাড়ি থেকে ব্যাটারী চালীত রিক্সা নিয়ে বের হয়ে বাড়িতে ফিরে না আশায় তার পিতা বৃহস্পতিবার দুপুরে থানায় লিখিতভাবে অবগত করে। পরে ওই দিন সন্ধার দিকে নয়ানাবাদ সাকিনের ভাঙ্গা ব্রীজ সংলগ্ন খালের মধ্যে পানিতে ভাসমান অবস্থায় সাইফুল ইসলাম বাপ্পীর লাশ দেখ স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে বাপ্পীর পিতা মাতা আত্মীয় স্বজন থানায় এসে লাশ সনাক্ত করে । নিহত বাপ্পির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে বাপ্পিকে হত্যা করে তার ব্যাটারি চালিত অটো রিক্সাটি দুর্বৃত্তরা নিয়ে যায়
আড়াইহাজার থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের ঘটনায় রহস্য উৎঘাটনের চেস্টা চলছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন