রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে পড়ে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

সোমবার, ২৮ আগস্ট ২০২৩ | ২:০৬ পূর্বাহ্ণ

সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে পড়ে  মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন দশ তলা ভবনের আট তলা থেকে পড়ে জুনায়েদ হাসান আলামিন (২৫) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২৭ আগস্ট) বিকেল সোয়া ৩টায় সিদ্ধিরগঞ্জের আটি ভূমি পল্লি এলাকার ৮ নম্বর গলির ইসমাইল করিমের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত জুনায়েদ হাসান বন্দর থানার উত্তর লক্ষণখোলা এলাকার এস এম ইদ্রিসের ছেলে। তারা ভূমি পল্লির সাইফুল মঞ্জিলের ৫ তলার ভাড়াটিয়া।
নিহতের বাবা ইদ্রিস বলেন, আমার ছেলে গত ৭ বছর ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছে। অনেক চিকিৎসা করেও তাকে সুস্থ করা সম্ভব হয়নি। বিকেলে পাশের গলির ওই ভবনে গিয়ে লাফিয়ে নিচে পড়ে মারা যায়।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করি। মৃত্যুর কারণ জানতে লাশ ময়না তদন্তের জন্য শহরের জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন