রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শীতলক্ষ্যায় ৬ নৌযানকে ৭৩ হাজার টাকা জরিমানা

বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০২৩ | ৩:৩৫ পূর্বাহ্ণ

শীতলক্ষ্যায় ৬ নৌযানকে ৭৩ হাজার টাকা জরিমানা

শীতলক্ষ্যা নদীতে চলাচলরত ৬টি নৌযানকে ৭৩ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৩ আগস্ট) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানটি পরিচালিত হয়।
অভিযান চলাকালীন এসময় প্রয়োজনীয় কাগজ পত্রের ঘাটতি থাকায় এমভি সাগর বধু-২ জাহাজকে পঁাচ হাজার, এমভি বিসমিল্লাহ-২ জাহাজকে তিন হাজার, এমভি পূবালী জাহাজকে পঁচিশ হাজার, এমভি আনাস জাহাজকে পনের হাজার , ওটি গোদনাইল ট্যাংকারকে পনের হাজার টাকা এবং এমভি জাবালে শুর জাহাজকে দশ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
এ সময় বিআইডব্লিউটিএ এর নারায়ণগঞ্জ নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপপরিচালক বাবুলাল বৈদ্যসহ ট্রাফিক পরিদর্শক ও নৌ পুলিশের একজন কর্মকর্তাসহ সদস্যরা উপস্থিত ছিলেন।
উপপরিচালক বাবু লাল বৈদ্য জানান, সন্ধ্যার পর নৌ পথে চলাচলে নিরাপত্তা নিশ্চিত করতে সোমবার ২৩ আগস্ট বিআইডব্লিউটিএ-র নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শীতলক্ষ্যা নদীতে নৌ চলাচল অধ্যাদেশ ১৯৭৬ এর আলোকে সন্ধ্যা হতে রাত নয়টা পর্যন্ত এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফ জানান, নৌ পথে নিরাপদ চলাচল নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরণের অভিযান পরিচালনা করা হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন