সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জের ‘পাইনাদি অগ্রগতি যুব সংঘ ক্লাব’র পক্ষ থেকে শফিকুল ইসলামকে শুভেচ্ছা

শনিবার, ১৫ জুলাই ২০২৩ | ৬:৫৪ অপরাহ্ণ

সিদ্ধিরগঞ্জের ‘পাইনাদি অগ্রগতি যুব সংঘ ক্লাব’র পক্ষ থেকে শফিকুল ইসলামকে শুভেচ্ছা

সিদ্ধিরগঞ্জের নাসিক ২নং ওয়ার্ড ধনু হাজী বাড়ি এলাকায় ‘পাইনাদি অগ্রগতি যুব সংঘ ক্লাব’ এর নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের (সভাপতি পদপ্রার্থী) হাজ্বী মো. শফিকুল ইসলাম (শফিক)কে ‘পাইনাদি অগ্রগতি যুব সংঘ ক্লাব’ এর নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জের নাসিক ২নং ওয়ার্ড ধনু হাজী বাড়ি এলাকায় এ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ আকতার হোসেন।

এসময় ‘পাইনাদি অগ্রগতি যুব সংঘ ক্লাব’ এর নবগঠিত কমিটি সততার সাথে কাজ করে যাবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সকলের সহযোগিতা কমনা করেন নির্বাচিতরা।

এসময় উপস্থিত ছিলেন, পাইনাদী ধনু হাজী বাড়ি ঈদগাহ কমিটির সভাপতি মো. গোলজার হোসনে, পাইনাদী ধনু হাজী বাড়ি কবরস্থান কমিটির সভাপতি নুরুল হক মাস্টার, সমাজ সেবক নুরুল হাবিব, আকবরিয়া জামে মসজিদের মতুয়াল্লি সাইদুর রহমানসহ কমিটির অন্যান্ন সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন