রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আমি যানি, মৃত্যুর মালিক এক মাত্র আল্লাহ। আমি কাউকে ভয় করি না। শামীম ওসমান

শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০ | ৭:২২ অপরাহ্ণ

আমি যানি, মৃত্যুর মালিক এক মাত্র আল্লাহ। আমি কাউকে ভয় করি না। শামীম ওসমান

নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ শামীম ওসমান বলেছেন, আমি যানি, মৃত্যুর মালিক এক মাত্র আল্লাহ। আমি কাউকে ভয় করি না। কি পাইলাম, কি খাইলাম, এই চিন্তা বাদ দিয়ে নেত্রীর পাশে দাঁড়ানোর সময় হয়েছে। দেশে এখন মানচিত্র বদলে ফেলার যড়ষন্ত্র হচ্ছে, তাই আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান মোস্তাকদের প্রেতাত্মাদের প্রতি সচেতন থাকুন।শনিবার (২৬ ডিসেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জের নাভানা ভূঁইয়া সিটির বালুর মাঠে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের কর্মী সমাবেশে প্রধান অতিথি এমপি শামীম ওসমান বক্তব্যে এসব কথা বলেন। সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমানের সভাপতিত্বে কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মো. বাদল, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ সভাপতি,৬নং ওয়ার্ড কাউন্সিলর ও নাসিক প্যানেল মেয়র-২ আলহাজ্ব মতিউর রহমান মতি, নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ওমর ফারুক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি ও আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অসংখ্য নেতাকর্মীরা প্রমুখ। এ সময় শামীম ওসমান স্বাধীনতা বিরোধী শক্তিকে আওয়ামী লীগের অবস্থান জানান দিতে আগামী ১০ জানুয়ারী নারায়ণগঞ্জে বিশাল সমাবেশের ডাক দিয়ে বলেন, ওই সমাবেশ থেকে যে আওয়াজ হবে, সেই আওয়াজ যাতে পঞ্চগড় থেকে তেতুলিয়া পর্যন্ত প্রতিটি ঘরে ঘরে পৌছে যায়। আমি যদি গুলি খেয়ে মারা যাই কিংবা বেঁচে না থাকি, তাহলেও আপনারা সমাবেশটি করবেন। ওরা বাংলাদেশের ভবিষ্যৎকে নষ্ট করে ব্যর্থ রাষ্ট্রে পরিনত করতে চায়। ওরা ৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পরাজয় মানতে চায় না। তাই আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান ওদের প্রতি নজর রাখুন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন