বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি গিয়াসউদ্দিনের কৃতজ্ঞতা প্রকাশ

শুক্রবার, ২৩ জুন ২০২৩ | ১২:৫৫ পূর্বাহ্ণ

বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি  গিয়াসউদ্দিনের কৃতজ্ঞতা প্রকাশ

নারায়ণগঞ্জ জেলা বিএনপির দ্বি- বার্ষিক সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় এবং
সফলভাবে কাউন্সিল অনুষ্ঠান সম্পন্ন করতে পারায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন।

গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সর্বস্তরের সুপ্রিয় সহকর্মী। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ্। সকল প্রশংসা মহান আল্লাহতা’আলার জন্য।

১৭জুন ২০২৩ অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র কাউন্সিল অনুষ্ঠানে বিনা প্রতিদ্বন্দিতায় আমাকে সভাপতি নির্বাচিত করার ক্ষেত্রে অবদান রাখায় এবং সফলভাবে কাউন্সিল অনুষ্ঠান সম্পন্ন করার জন্য সহযোগিতা করায় আপনার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি ও ধন্যবাদ জানাচ্ছি। আমার উপর অর্পিত দায়িত্ব পালনে আপনার দোয়া, পরামর্শ এবং সযোগিতা কামনা করছি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন