সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে চোরাই মোটরসাইকেলের মূলহোতা কালাম অধরা

শনিবার, ১৩ মে ২০২৩ | ১০:২৩ অপরাহ্ণ

সিদ্ধিরগঞ্জে চোরাই মোটরসাইকেলের মূলহোতা কালাম অধরা

সিদ্ধিরগঞ্জের চোরাই মোটরসাইকেলের কারবারি মূলহোতা আবুল কালাম ও ওরফে কাউন্টার কালাম অধরা। আদমজী ইপিজেড এলাকায় বাস কাউন্টারের ব্যবসার আড়ালে বেশ কিছুদিন যাবৎ শুরু করেছে চোরাই মোটরসাইকেল বিক্রি করছে। আদমজী, সুমিলপাড়া, কদমতলী সহ আশেপাশের বিভিন্ন এলাকায় কালাম ও তার সহযোগীরা কয়েকটি চোরাই মোটরসাইকেল বিক্রি করেছে।

জানা গেছে, এসব মোটরসাইকেলের নেই কোন বৈধতা কিংবা কাগজপত্র। বিক্রির সময় নিজে মালিকানা উল্লেখ করে স্ট্যাম্পের মাধ্যমে চল্লিশ হাজার থেকে ষাট হাজার টাকায় এসব মোটরসাইকেল বিক্রি করেছে কালাম। কালামের কাছ থেকে চোরাই মোটরসাইকেল ক্রয় করে অধিক লাভের আশায় অন্যত্র বিক্রি করতে গিয়ে কদমতলী এলাকার অজিউল্লার ছেলে সায়েম নামে এক যুবক র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়। এসময় তার এক সহযোগীকেও গ্রেপ্তার করে র‍্যাব।

সায়েমের বড় ভাই জানায়, কালামের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকায় একটি মোটর সাইকেল ক্রয় করে। সে ঐ মোটরসাইকেলটি অন্যত্র বিক্রি করতে গেলে র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) মো. হাবিবুর রহমান জানান, চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের বিষয়ে কালামের সংশ্লিষ্টতার খবর পেয়েছি। তদন্তপূর্বক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, কালাম নাসিক ৬নং ওয়ার্ড শ্রমিক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। বর্তমানে ক্ষমতাসীন দলের লোক পরিচয় দিয়ে নানা ধরণের অপরাধ মূলক কর্মকান্ড করছে কালাম। সড়ক পরিবহন শ্রমিক দলের এক নেতার হাত ধরে রাজনীতিতে আসে এই কালাম। বিএনপি সরকার ক্ষমতাকালীন সময়ে বিএনপির সকল রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ ছিল কালামের।

পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে দীর্ঘদিন বিএনপির আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিল কালাম। পরে বর্তমান ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় আসতে নানাভাবে দৌড়ঝাপ করে আওয়ামী লীগের বিভিন্ন নেতা-কর্মীদের সাথে সখ্যতা শুরু করে নিজেকে আওয়ামী লীগের কর্মী পরিচয় দিতে থাকে। নিজেকে দলীয় লোক হিসেবে পরিচিতি বাড়াতে ক্ষমতাসীন দলের বিভিন্ন মিছিল-মিটিংয়ে অংশগ্রহণ করতে দেখা যায়। এভাবে দলীয় লোক পরিচয়ে নানা অপরাধ মূলক কর্মকান্ডে জড়িয়ে রয়েছে কালাম।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন