সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে জমি সংক্রন্ত বিরোধে বাড়ী ভাংচুর মামলায় আদালত থেকে জামিন পেয়েছে আসামিরা

সোমবার, ০৮ মে ২০২৩ | ৩:২৩ পূর্বাহ্ণ

সিদ্ধিরগঞ্জে জমি সংক্রন্ত বিরোধে বাড়ী ভাংচুর মামলায় আদালত থেকে জামিন পেয়েছে আসামিরা

সিদ্ধিরগঞ্জের মিজমিজি আব্দুল আলী পুল এলাকায় মালিকা নিয়ে বিরোধপূর্ণ জমিতে নির্মাণ করা বসতবাড়ী ভাঙচুর মামলায় জামিন পেয়েছেন আসামিরা।

গতকাল রোববার নারায়ণগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-১(সদর ও সিদ্ধিরগঞ্জ) এ আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করলে বিচারক আসামীদের জামিন মঞ্জুর করেন। জামিন প্রাপ্তরা হলেন, সাহবুদ্দিন, মহিউদ্দিন, পারভেজ, হুগল মিয়া, ইকবাল হোসেন, মহিতুন, মুক্তি ও আরিফ হোসেন।

আসামীদের বিরুদ্ধে বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর লুটপাটের অভিযোগে একই এলাকার সিরাজ মিয়ার ছেলে মো: মমিন হোসেন(৪৩) বাদী হয়ে গত ৩’মে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

যার নং- ৯(৫)২৩। ধারা ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৪২৭/৩৭৯/৫০৬ দন্ড বিধি। মামলায় অভিযোগ আনা হয়, আসামিরা ঘটনার দিন সকালে বাদীর বসত বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর, মারধর ও লুটপাট করেন।

বাদী পক্ষ জামিনের বিরোধিতা করলেও বিচারক উভয়ের পক্ষের বক্তব্য, মামলার নথি পর্যালোচনা করে আসামিদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারার সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় পাঁচশত টাকা বন্ডে নিয়োজিত আইনজীবী ও স্থানীয় জিম্মাদারের জিম্মায় জামিন দেন। পাশাপাশি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৭’জুন পরবর্তী তারিখ নির্ধারণ করেন।

প্রসঙ্গত, বিবাদী পক্ষ মৃত বিল্লাল হোসেনের ছেলে সাহাবুদ্দিন, মহিউদ্দিন ও পারভেজ দ্বয়ের সঙ্গে সাড়ে ৭’শতাংশ জমির মালিকানা নিয়ে সিরাজ মিয়ার ছেলে মমিন হোসেন ও ফরিদ মিয়ার বিরোধ চলে আসছে দীর্ঘদিন ধরে। বাদী ও বিবাদী উভয় পক্ষই ওই জমির মালিকানা দাবি করছে। তবে জমির একাংশে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করছেন বাদী।

সাহবুদ্দিনগংদের দাবি এসএ, আরএস রেকর্ড ও তাদের পিতার নামে জমির নামজারি করা রয়েছে। জমির কাজনাও তারা পরিশোধ করে আসছেন। বাদী মমিন হোসেনগং জোর করে জমির দখল করে রেখেছেন।

সামাজিকভাবে বহুবার সালিশী বৈঠক হয়েছে। বৈঠকে বাদী জমির মালিকানা কাগজ দেখাতে পারেনি। তবে দখল দীর্ঘায়িত করতে আদালতে একটি মামলা করে রেখেছেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন