রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে সাংবাদিক ও স্বজনদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার

রবিবার, ১৬ এপ্রিল ২০২৩ | ৬:৪২ পূর্বাহ্ণ

সিদ্ধিরগঞ্জে সাংবাদিক ও স্বজনদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার

সিদ্ধিরগঞ্জে সাংবাদিক সেন্টুর ছেলে ও সাংবাদিক কাউছারের মা সহ সকল প্রয়াত সাংবাদিক ও স্বজনদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) সিদ্ধিরগঞ্জপুলস্থ সোনারগাঁহোটেলের হলরুমে ওয়ার্কিং জার্নালিস্ট ফোরামের উদ্যোগে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতারের আগে দোয়া অনুষ্ঠানে নিহত সকল সাংবাদিক সহ সাংবাদিকদের প্রয়াত স্বজনদের রুহের আত্মার মাগফিরাত এবং অসুস্থ সকলের সুস্থতা কামনায় দোয়া করা হয়।

ওয়ার্কিং জার্নালিস্ট ফোরামের সভাপতি এ্যাড. মনির হোসেনের সভাপতিত্বে ও সাংবাদিক মোশতাক আহামেদ শাওনের স ালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ওয়ার্কিং জার্নালিস্ট ফোরামের সকল কর্মকর্তা, সদস্য ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ। দোয়া পরিচালনা করেন আদমজী বাসস্টান্ড জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোসলেহ উদ্ধিন।

এসময় সংক্ষিপ্ত এক আলোচনায় বক্তারা বলেন, সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের ছেড়ে আমাদের অনেক সাংবাদিক সহকমর্ী পরপারে চলে গেছেন, তাদের স্মৃতি এখনো আমাদের কাঁদায়। আমাদেরও একদিন চলে যেতে হবে। আমরা সকলে সবার জন্য দোয়া করব।

এছাড়াও সংগঠনের সহ সভাপতি হাবিবুর রহমান বলেন, আমাদের সংগঠনের নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে। তিনি আগ্রহীদের সংগঠনের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার অনুরোধ জানান।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন