রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে ‘দৈনিক আজকের সূর্যোদয়’ পত্রিকার ইফতার ও দোয়া মাহফিল

শনিবার, ১৫ এপ্রিল ২০২৩ | ২:৪০ পূর্বাহ্ণ

সিদ্ধিরগঞ্জে ‘দৈনিক আজকের সূর্যোদয়’  পত্রিকার ইফতার ও দোয়া মাহফিল

সিদ্ধিরগঞ্জে ‘দৈনিক আজকের সূর্যোদয়’ পত্রিকার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল) সিদ্ধিরগঞ্জ পুলস্থ এলাকায় দারুল কুরআন সিদ্দিকীয়া মাদ্রাসায় এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইফতারের পূর্বে কোরআন খতম শেষে দোয়া মোনাজাতে দেশবাশীর কল্যানে, অসুস্থ সকলের সুস্থতাসহ সকল সাংবাদিকদের সুস্থতা কামনায় ও আলহাজ্ব কবির হোসেনের সুস্থতা কামনায় এবং সকল কবরবাসীর রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাদ্রসার পরিচালক মাওলানা নাইম সিদ্দিকী।

দৈনিক আজকের সূর্যোদয় পত্রিকার উদ্যোগে ও সাংবাদিক সোহেল রানার সভাপতিত্বে উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি আব্দুস সামাদ ব্যাপারী, নিউ নেশন পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি এডভোকেট মনির হোসেন, দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মোশতাক আহমেদ শাওন, নারায়ণগঞ্জ সিটি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান কাউসার, সকাল প্রতিদিন সম্পাদক মুন্না, নিউজ ২১ ষ্টাফ রিপোর্টার নাদিম, নারায়ণগঞ্জ ড্রেজার বি-১৮৮৮ আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মাসুম মিয়া, নারায়ণগঞ্জ ড্রেজার যুগ্ন সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ ৫নং ওয়ার্ড সদস্য নূরুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক কমিটি শিক্ষা সাহিত্য গবেষণা বিষয়ক সদস্য সামসুল আলম, সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক কমিটি ক্রিয়া সম্পাদক রবিউল হোসাইন, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য আব্দুল মজিদ, বিশিষ্ট ব্যাবসায়ী আলমগীর হোসেন, ইয়াকুব কামাল কবি ও সংবাদ শ্রমিক ষ্টাফ রিপোর্টার দি ডেইলী মর্নিং গোরী ও অত্র মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী প্রমূখ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন