রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

শুক্রবার, ০৭ এপ্রিল ২০২৩ | ২:০১ পূর্বাহ্ণ

সিদ্ধিরগঞ্জে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

সিদ্ধিরগঞ্জে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পুকুরে ডুবে নজরুল ইসলাম মাহী (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেলে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলােনি এলাকার পুকুর থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। নজরুল ইসলাম আটি ওয়াপদা কলোনি এলাকার মো. শাজাহানের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে তিন বন্ধু গোসল করতে ওই পুকুরে যায়। পরে অন্য দুজন গোসল করে বাসায় ফিরলেও ওই কিশোর পুকুর থেকে ওঠেনি। পরে কিশোরের বাবা আদমজী ফায়ার সার্ভিসকে জানালে তারা নারায়ণগঞ্জের এক ডুবুরি টিমকে খবর দেন। ডুবুরিরা পুকুরে খোঁজাখুঁজি করে কিশোরের মরদেহ উদ্ধার করেন।

আদমজী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল হাই বলেন, সঁাতার না জানায় ডুবে গিয়ে ওই কিশোরের মৃত্যু হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন