রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া

মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ | ৪:৫০ পূর্বাহ্ণ

সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া

সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদের উদ্যোগে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে এবং ২৭’শে মার্চ ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদ’র ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭শে মার্চ) বাদ আছর সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদ কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলে স্বাধীনতা যুদ্ধে শাহাদাৎ বরণকারী সকল বীর শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। পাশাপাশি প্রগতি সংসদের ও এলাকার নিহত সকল ব্যাক্তিদের জন্য বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এবং দেশবাসী সকলের মঙ্গল কামনায় দোয়া করা হয়।

সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদের সভাপতি আলহাজ্ব এস.এম নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ মাঈন উদ্দিন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদের সহ-সভাপতি মো: জহিরুল হক, আলহাজ্ব মো: জাহাঙ্গীর আলম, মো: রমজান আলী, কাজী মোহাম্মদ মোস্তফা কামাল, এম এ জামান, আব্দুর রশিদ শিকদার, সাংগঠনিক সম্পাদক নূর হোসেন মুন্না, সাংস্কৃতিক সম্পাদক মো: রহিম উদ্দিন নান্টু, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আলী বাবুল, সহ-ক্রীড়া সম্পাদক মোঃ আব্দুর জব্বার, ধর্ম সম্পদ হাফেজ মোঃ সুলতান গিয়াস উদ্দিন, কার্যকরী সদস্য এড. শহীদ, ফারুক মুন্সি, আব্দুল জব্বার, রাসেদুল হকসহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ সুলতান মোহাম্মদ গিয়াসউদ্দিন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন