বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

মুন্না গ্রেপ্তার : নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নিন্দা ও প্রতিবাদ

বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩ | ১:৩৮ পূর্বাহ্ণ

মুন্না গ্রেপ্তার : নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নিন্দা ও প্রতিবাদ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে সাদা পোশাকধারী পুলিশ গ্রেফতার করেছে বলে অভিযোগ করেছে দলটি। এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল।

এক বিবৃতিতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু ও সদস্য সচিব মনিরুল ইসলাম সজল বলেন, এই অবৈধ মিডনাইট সরকারের বিরুদ্ধে এদেশের মানুষ জেগে উঠেছে। সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে।

বিএনপির গনজোয়ার দেখে সরকার পাগল হয়ে গেছে। বিনা কারনে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে সাদা পোশাকধারী পুলিশ তুলে নিয়ে গেছে। অবিলম্বে যুবদল সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে মুক্তির দাবি জানাচ্ছি।

তারা আরও বলেন, যুবদলের নেতাকর্মীরা এই অবৈধ সরকারের মামলা হামলার ভয় পায় না। যুবদল সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে গ্রেফতার করে আন্দোলন সংগ্রামকে বানচাল করা যাবে না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং দেশের মানুষ তাদের হারানো গণতন্ত্র ফিরে পাবে। সে লক্ষ্যে আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে।

বুধবার (৮ মার্চ) বিকেলে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে সাদা পোশাকধারী পুলিশ রাজধানী মালিবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা সামসুদ্দিন দিদার।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন