রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

অবশেষে শাহজাহান ও ইমান আলীর জমির বিরোধের অবসান, স্বস্তি

শনিবার, ২৮ জানুয়ারি ২০২৩ | ১২:৪৯ পূর্বাহ্ণ

অবশেষে শাহজাহান ও ইমান আলীর  জমির বিরোধের অবসান, স্বস্তি

সিদ্ধিরগঞ্জে শাহজাহান ও ইমান আলীর মধ্যে একটি জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের অবসান ঘটেছে। এতে দু’পক্ষের স্বজনদের মুখে নেমে আসে উজ্জ্বল হাসি। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও মুরব্বীদের হস্তক্ষেপে এ বিরোধের অবসান ঘটে।

জানা গেছে, সিদ্ধিরগঞ্জে নাসিক ৩নং ওয়ার্ডে রসুলবাগ এলাকার শাহজাহানের সাথে সানাড়পাড় এলাকার ইমান আলীর সাথে খোর্দ্দ ঘোষ পাড়া মৌজার সিএস. এস.এ-৭৩, আর.এস- ১১১ নং দাগের কিছু সম্পত্তি দাবি করেন। এ বিরোধ সৃষ্টি হতে দুপক্ষের মধ্যে দা কুমড়োর সম্পর্ক তৈরি হয়।

এক পর্যায়ে ইমান আলী শাহজাহানের বিরুদ্ধে সংশ্লিষ্ট বিষয় নিয়ে আইনশৃংখলা বাহিনীসহ বিভিন্ন সরকারী দপ্তরে অভিযোগ দায়ের করেন। এ নিয়ে শান্তি শৃংখলা বিঘ্নের পরিবেশ তৈরী হয়।

বৃহস্পতিবার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও মুরব্বীদের হস্তক্ষেপে দু’পক্ষের মধ্যে মতবিরোধ দূর করে শান্তি পূর্ণ মিমাংসা হয়। এ মিমাংসায় দুপক্ষের মুখে উজ্জ্বল হাসি নেমে আসে এবং স্থানীয়দের মাঝেও আনন্দের ঢেউ নেমে আসে, আসে স্বস্তি।

পরে উভয়পক্ষ স্থায়ী সমাধান করে এর একটি আপোষ মিমাংসা চুক্তিপত্র করেন। চুক্তিপত্র অনুযায়ি শাহজাহান ইমান আলীকে দশ লাখ প্রদান করেন। এরমধ্যে নগদ তিন লাখ টাকা ও অবশিস্ট সাত লাখ টাকার একটি ব্যাংক চেক প্রদান করেন।

এবিষয়ে উভয়পক্ষ শাহজাহান ও ইমান আলী বলেন, আমাদের মধ্যে ভুলবোঝাবুঝি চলছিলো। স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও মুরব্বীদের হস্তক্ষেপে সামাজিকভাবে আপোষ মীমাংসা বৈঠকে বসার পর আমাদের ভুল আমরা বুজতে পারি। এবং এর সমাধানও করি। এ বিষয়ে আমাদের আর কারও প্রতি কোনো অভিযোগ নেই।

ইমান আলী আরও বলেন, ওই সম্পত্তির প্রতি আমার কোনো দাবি নেই। উপস্থিত ব্যাক্তিবর্গের উপস্থিতিতে আমি ওই টাকা গ্রহন করি। গণমাধ্যম, আইনশৃংখলা বাহিনীসহ বিভিন্ন সরকারী দপ্তরে দায়েরকৃত আমার অভিযোগ প্রত্যাহার করে নিবো।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন