রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে জমি দখল নিতে সজু বাহিনীর হামলা

বুধবার, ২৫ জানুয়ারি ২০২৩ | ৯:০৯ অপরাহ্ণ

সিদ্ধিরগঞ্জে জমি দখল নিতে সজু বাহিনীর হামলা

ষ্টাফ রিপোর্টার : সিদ্ধিরগঞ্জে জমির দখল নিতে এসএম আমিনুল ইসলামের বাড়ীতে হামলা চালিয়েছে কদমতলীর এলাকার ত্রাস তানজিম কবির সজু বাহিনী। আদালতে মামলা চলমান জমিতে ফৌজধারী আইনের ১৪৫ ধারা আদেশ জারি করার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পিটিশন দায়ের করেও আদেশ না পেয়ে গতকাল বুধবার বিকেল ৪’টার দিকে হামলা চালিয়ে বাড়ী-ঘর ভাঙচুর করা হয়েছে বলে আমিনুল ইসলামের অভিযোগ।

এ সময় ৯৯৯ নাম্বারে ফোন করলে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গেলে সজু বাহিনী পালিয়ে যায়। আমিনুল ইসলাম বলেন, কদমতলী এলাকায় আলী মোর্তজার সাথে একটি জমি নিয়ে আমার দেওয়ানী মামলা চলছে। মামলাটি যুগ্ন জেলা জজ ১ম আদালতে বিচারাধিন রয়েছে।

আদালতে মামলা চললেও জমিটি আমার দখলে রয়েছে। প্রতিপক্ষ আলী মোর্তজা জমিতে ফৌজধারী আইনের ১৪৫ ধারা আদেশ জারি করার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পিটিশন দায়ের করেন। কিন্তু মামলার আরজি ও আমার জবাব এবং কাগজপত্র পর্যালোচনা করে আদালত পিটিশনটি নিস্পত্তি করেন।

আদালত থেকে আদেশ না পেয়ে আলী মোর্তজা এলাকার ত্রাস ও কিশোরগ্যাং নেতা তানজিম কবির সজুকে ভাড়া করে জমি দখল করে দিতে। আলী মোর্তজার ভাড়াটিয়া সন্ত্রাসী হিসেবে সজু তার সহযোগী সেলিম, লিমন, রনি ও মহসিনসহ ১৫/২০ জনের একটি দল নিয়ে বিকেল ৪ টার দিকে আমার বাড়ী ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে।

এসময় দিশা না পেয়ে আমি ৯৯৯ নাম্বারে ফোন করি। পরে কিছুক্ষনের মধ্যেই ঘটনাস্থলে পুলিশ ছুটে আসলে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।

উল্লেখ্য, সন্ত্রাসী কর্মকান্ডের জন্য কয়েকদিন আগে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সজুকে আটক করে ৫৪ ধারায় আদালতে পাঠায়। আদালত থেকে ছাড়া পেয়ে সজু ফের এলাকায় বেপরোয়া হয়ে উঠে।

এবিষয়ে ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার সহকারি উপ-পরিদর্শক জহির-২ জানান, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে জানতে পারি দুইটি পক্ষ জমির মালিকানা দাবি করছে। তবে আদালতে মামলা চলছে। এক পক্ষ গিয়ে দখলদারের ঘরের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করেছিল। তবে পুলিশ যাওয়ার আগেই তারা পালিয়ে গেছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন