শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে আওয়ামীলীগকে শক্তিশালী করতে নৌকার কোন বিকল্প নেই, যুবলীগের সজিব

শনিবার, ২১ জানুয়ারি ২০২৩ | ১১:০৩ অপরাহ্ণ

সোনারগাঁয়ে আওয়ামীলীগকে শক্তিশালী করতে নৌকার কোন বিকল্প নেই, যুবলীগের সজিব

কর্মী সম্মেলনে মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুর রহমান সজিব বলেন, সোনারগাঁ উপজেলায় ঐতিহ্যবাহী ইউনিয়ন হল মোগরাপাড়া ইউনিয়ন, মোগরাপাড়া ইউনিয়ন থেকে সোনারগাঁয়ে আওয়ামী লীগের শাখা প্রশাখা বিস্তার হয়। সোনারগাঁয়ে আওয়ামী লীগ মানেই মোগরাপাড়া ইউনিয়। এ ইউনিয়নবাসী আওয়ামী লীগকে ধরে রেখেছে। যুগ যুগ ধরে মোগরাপাড়া ইউনিয়নবাসী আওয়ামী লীগকে বুকে লালন করছে, এ ইউনিয়নবাসীর অবদা নেই আজকে সোনারগাঁয়ে আওয়ামী লীগের আওয়াজ শোনা যায়, আজকে মাননীয় প্রধানমন্ত্রীর মুখের দিকে তাকিয়ে আছে আগামী ২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে সোনারগাঁয়ে নৌকাকে মনোনয়ন দিয়ে সোনারগাঁ বাসির কাঙ্খিত আশা পূরণে করবে, তাই আগামী জাতীয় নির্বাচনে যাকেই পছন্দ করে নৌকার মনোনয়ন দিবে তাকে নিয়ে সকলে একত্র হয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে সোনারগাঁ থেকে নৌকা উপহার দিবে ইনশাআল্লাহ।

এছাড়াও আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে দেশ দ্রুতগতিতে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে পৌঁছে যাচ্ছে, দেশের উন্নয়নে অবদান রাখতে হলে ক্ষমতাসীন দলকে সংগঠন হিসেবেও শক্তিশালী হতে হয়। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সংগঠন হিসেবে ভবিষ্যতে আরো শক্তিশালী হবে। শনিবার বিকালে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে মোগরাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত কর্মী সম্মেলনে বিশেষ বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সকলে সোনারগাঁ গণমানুষের নেতা আবদুল্লাহ আল কায়সারের হাত ধরে নৌকাকে শক্তিশালী করতে একত্রে কাজ করার আহ্বান জান।

এ কর্মী সম্মেলনে, প্রধান অতিথির বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া, সভাপতি সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ ও চেয়ারম্যান, সোনারগাঁ উপজেলা, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার, সাধারণ সম্পাদক সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ,

এসময় বিশেষ অতিথি উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি, আলহাজ্ব রফিকুল ইসলাম নান্নু বলেন, দেশে একশোটি অর্থনৈতিক অঞ্চলে পুরোদমে কাজ শুরু হলে অনেক লোকের কর্মসংস্থান হবে। সরকারের এই উন্নয়ন কার্যক্রমে দলকেও সমানভাবে অংশগ্রহণ করতে হবে। এজন্য সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি করতে হবে। কোথাও কোনো সমস্যা হলে বা উন্নয়নের প্রয়োজন হলে নেতৃবৃন্দকে জানাতে হবে, তাহলেই যথাসময়ে উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা যাবে।

অনুষ্ঠানে সোনারগাঁ উপজেলা আ’লীগ আহবায়ক কমিটির সাবেক সদস্য আশরাফুজ্জামান, মোগরাপাড়া ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক মোস্তাক ফিরোজ হোসেন ও আ’লীগ নেতা মোস্তফা কামাল নিলুর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, নাঃগঞ্জ জেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ আবু জাফর চৌধুরী বীরু,কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা,বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি, এ্যাড.নুর জাহান, বারদী ইউপি চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, সনমান্দী ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ,জামপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির,সাবেক চেয়ারম্যান হামীম শিকদার শিপলু,সনমান্দী ইউপির সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু,উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাশেদউদ্দীন চৌধুরী মন্জু,সাঃ সম্পাদক আলী হায়দার,যুগ্ন সাঃ সম্পাদক আবু হোসেন চৌধুরী লিপন,নাঃগঞ্জ জেলা তাঁতি লীগের সহ-সভাপতি দেওয়ান কামাল,উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই ভুইয়ার সুযোগ্য পুত্র আহসান হাবিব টিপু,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল মাহমুদ,জামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ কবির সুমন,আ’লীগ নেতা করিম আহম্মেদ,কাঁচপুর ইউপি মেম্বার মান্নান, মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুর রহমান সজিব, মোগরাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সফিকুল ইসলাম সাগর, আ’লীগ নেতা হৃদয় প্রধান, লুৎফর রহমান লিয়ন, যুবলীগ নেতা, সহ আরো অনেকে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন