রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে তেলবাহী ট্যাংকলরি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত

শুক্রবার, ১৩ জানুয়ারি ২০২৩ | ৮:১৪ অপরাহ্ণ

সিদ্ধিরগঞ্জে তেলবাহী ট্যাংকলরি ও অটোরিকশার  মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ সিদ্ধিরগঞ্জে তেলবাহী ট্যাংকলরি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক।শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে সাড়ে ৯ টায় আদমজী-ইপিজেড সড়কের সাইলোগেট এলাকায় এ ঘটনা ঘটে।আহতরা হলেন মুন্না (২৫), আরিফ (২৪) মোহাম্মদ রাকিব (১৭) অটোরিকশা চালক।
আহতদের ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালের দিকে আদমজীমুখী একটি তেলবাহী ট্যাংকলরির সঙ্গে সিদ্ধিরগঞ্জ আজিবপুরমুখী এক অটোরিকশার সঙ্গে সংঘর্ষ ঘটে। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে ট্যাংকলরি চালক ও হেলপারকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
মোঃ আমির হোসেন
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধ




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন