শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩ | ৭:১৪ অপরাহ্ণ

সোনারগাঁয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
যথাযোগ্য মর্যাদায় ও বিশেষ দোয়া মোনাজাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে নারায়ণগঞ্জ সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তা আওয়ামীলীগের পার্টি অফিসে মঙ্গলবার(১০জানুয়ারী ) জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন সহ দিনব্যাপী নানা কর্মসূচি পালন ও বিশেষ দোয়া মাহফিল এর মধ্য দিয়ে পালিত হয়।

এ সময় বক্তারা বলেন, ১৯৭২ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি লাভ করে শহীদের রক্তস্নাত স্বাধীন-সার্বভৌম স্বপ্নের বাংলাদেশের মাটিতে পা রাখেন।

জীবন-মৃত্যুর কঠিন চ্যালেঞ্জের ভয়ঙ্কর অধ্যায় পার হয়ে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে দেশে ফিরলে জীবনের স্বপ্ন, সাধনা ও নেতৃত্বের ফসল স্বাধীন বাংলাদেশের অধীর অপেক্ষায় থাকা লাখো মানুষ ঢাকা বিমানবন্দর থেকে রেসকোর্স ময়দান পর্যন্ত বঙ্গবন্ধুকে সংবর্ধনা জানান।
১৯৭১ সালের ২৫ মার্চ দিবাগত রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালিদের ওপর হামলা শুরু করে। ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার অব্যবহিত পর পশ্চিম পাকিস্তানের দখলদার সামরিক জান্তা বঙ্গবন্ধুকে গ্রেফতার করে তদানীন্তন পশ্চিম পাকিস্তানের কারাগারে আটক রাখে। সেখানে গোপন বিচারের মাধ্যমে তার ফাঁসির আদেশও দেয়া হয়েছিল; কিন্তু দলমত নির্বিশেষে বাঙালিদের কঠোর আন্দোলনের মুখে বঙ্গবন্ধুকে কারাগার থেকে মুক্তি দিতে বাধ্য হয় পাকিস্তান সরকার। ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফিরে বিকেল ৫টায় রেসকোর্স ময়দানে ।

এ আলোচনা সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব আব্দুল্লাহ আল কায়সার, সাধারণ সম্পাদক সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ, সভাপতির বক্তব্য রাখেন, এ্যাড. সামছুল ইসলাম ভূঁইয়া,সভাপতি, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ, প্রধান বক্তার বক্তব্য রাখেন, আলহাজ্ব ইন্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সহ-সভাপতি, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ। আলহাজ্ব রফিকুল ইসলাম নান্নু, সভাপতি সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগ।

এছাড়াও আরো বক্তব্য রাখেন, নাসরিন সুলতানা ঝরা, যুব মহিলালীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, মহিলা ভাইস-চেয়ারম্যান , ফেন্সি আক্তার, নাজমুল রহমান সজিব, সাধারণ সম্পাদক, মোগরাপাড়া ইউনিয়ন, সফিকুল ইসলাম সাগর, সভাপতি মোগরাপাড়া ইউনিয়ন ছাত্রলীগ, যুবলীগ নেতা হৃদয় খান সহ সোনারগাঁ আওয়ামী লীগের অগ্রসংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতিতে এই স্বদেশ প্রত্যাবর্তন উদযাপন করা হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন