শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

বৃহস্পতিবার, ০৫ জানুয়ারি ২০২৩ | ২:০৫ পূর্বাহ্ণ

সোনারগাঁয়ে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত পঁাচ বছরের আসামি মো. আরিফ (২৭) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। বুধবার (৪ জানুয়ারি) সকালে আষাঢ়িয়ারচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. আরিফ নারায়ণগঞ্জ জেলার সোনারগঁা থানার আষাঢ়িয়ারচর এলাকার মো. স্বপনের ছেলে।
র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আরিফ মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানায় ২০১৭ সালে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার হয়। পরবর্তীতে সে জামিনে বের হয়ে দীর্ঘদিন যাবত পলাতক থাকে। এ মামলায় আদালত তার বিরুদ্ধে পঁাচ বছরের সাজা প্রদান করে।

গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল আরিফের অবস্থান সনাক্ত করে তাকে গ্রেপ্তার করে। পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য তাকে সোনারগঁা থানায় হস্তান্তর করা হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন