নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শীতলক্ষা নদীর মোহনা থেকে অজ্ঞাত নামা (৪২) বছরের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ ডিসেম্বর) বিকেলে সোনারগাঁ উপজেলার সম্বুভূরা ইউনিয়নের সোনাচর থেকে ওই মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহতের পরনে ছিল কালো রং এর ফুল হাতা গেঞ্জি ও জিন্সের ফুল প্যেন্ট।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোনারচর অঞ্চালের কৃষকরা বুধবার সকালে চর এলাকায় কাজ করতে গিয়ে শীতলক্ষা নদীর মহনায় লাশ দেখতে পায়। পরে স্থানীয়রা বিষয়টি সোনারগাঁ থানা পুলিশ ও কলাগাছিয়া নৌ ফাঁড়ীকে সংবাদ জানায়।
সংবাদ পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ও কলাগাছিয়া নৌ-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পেঁৗছে জ্ঞাত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে কলাগাছিয়া নৌ-ফাঁড়ী উপ-পরিদর্শক জুবায়ের জানান, অজ্ঞাত লাশ উদ্ধারের ঘটনায় সোনারগাঁ থানায় অপমৃত্যু মামলা রুজু করার প্রস্তুতি চালাচ্ছে পুলিশ।