বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে কনকা গ্রুপের দেয়াল ধসে পড়ার ঝুঁকি,আতঙ্কে অর্ধশত পরিবার, ইউপি সদস্য নিরব

রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২ | ৮:২১ অপরাহ্ণ

সোনারগাঁয়ে কনকা গ্রুপের দেয়াল ধসে পড়ার  ঝুঁকি,আতঙ্কে  অর্ধশত পরিবার, ইউপি সদস্য নিরব

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
সোনারগাঁ মোগরাপাড়া ইউনিয়নে অবস্থিত কনকা ফ্যাক্টরির জরাজীর্ণ সীমানা দেয়ালটি যেকোনো মুহূর্তে ধ্বসে গিয়ে ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। সীমানা তীরে বসবাসরত প্রায় অর্ধ শতাধিক পরিবারের বসবাস। কোম্পানিটির সীমানা দেয়াল বসবাসকারীদের নিকটবর্তী হওয়ায়
অর্ধশতাধীক পরিবার মৃত্যুঝুঁকি নিয়েই অবস্থান করছে।

স্থানীয় বাসিন্দা নূরজাহান বলেন, নাতী নাতনি ও পরিবার -পরিজন নিয়ে অভাবে দিনকাল পার করছি। এর ওপর কোম্পানির দেয়াল ভেঙ্গে পড়ার আতঙ্ক নিয়েই রাত কাটাই। জাহের মেম্বার কে অনেক বার বলছি কোন কাম হয় না। দেখছি বলে বছরের পর বছর পার হয়ে গেল কোন ব্যবস্থা তো নিলনা। কখন জানি গায়ের উপর ভেঙ্গে পড়ে। আল্লাহ ভালো জানে।

স্থানীয় বসবাসকারী আরো অনেকে জানান, দীর্ঘদিন ধরে এই কনকা কোম্পানির দেয়ালটি ভেঙে পড়ার উপক্রম অনেক দিন আগ থেকেই কিন্তু কোনো পদক্ষেপ চোখে পড়েনি জাহের মেম্বারের । দেয়াল ধ্বসে মানুষের মৃত্যু হলে হয়তো সমস্যার সমাধান হবে।

সরেজমিনে দেখা যায়, মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর গ্রামে কনকা ফ্যাক্টরির পূর্ব পাশের ছোট সাদিপুর জামে মসজিদ সংলগ্ন দেয়ালটি ফাটল দেখা দিয়েছে। এছাড়াও সিমানা দেয়ালটি অনেকটা বসবাসকারীদের উপর ঝুকে রয়েছে।

এছাড়াও আরো জানা যায়, ইউপি সদস্য আবু জাহের ঝুঁকিপূর্ণ সিমানা দেয়ালটির ব্যাপারে গ্রামবাসী কে জানায়, আমি কোম্পানিকে বলেছি তারা ওপার থেকে টানা দিয়ে রেখেছে কোন সমস্যা হবে না।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন