বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাংচুর ও ২ শতাধিক ফলজ গাছ কর্তন

শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২ | ৫:১৬ পূর্বাহ্ণ

সোনারগাঁয়ে সাংবাদিকের বাড়িতে হামলা,  ভাংচুর ও ২ শতাধিক ফলজ গাছ কর্তন

সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীরা সাংবাদিক মো. জাকির হোসেন ঝন্টুর বসত বাড়ীতে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাংচুর করেছে। এ সময় তাকে কুপিয়ে হত্যা করবে বলে হুমকি দেয়া হয়েছে। শুত্রবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের মৈলকারটেক গনকবাড়ী গ্রামে এ হামলার ঘটনাটি ঘটে।

এ ঘটনায় সাংবাদিক জাকির হোসেন ঝন্টু বাদী হয়ে একই এলাকার মৃত নুরুল আমিনের ছেলে সন্ত্রাসী ইসরাফিল, ইউসুব, সেরাজলের ছেলে আবু তালেব, আবু সিদ্দিক ও রকমতের ছেলে হোসেনসহ ১২ জনতে আসামী করে থানায় একটি অভিযোগ দায়ের করছেন।

সাংবাদিক জাকির হোসেন ঝন্টু জানান, শুক্রবার সকাল ৯টার দিকে একই গ্রামের সন্ত্রাসী ইসরাফিল, ইউসুব, আবু তালেব, আবু সিদ্দিক ও হোসেনসহ ১১-১২ জনের একটি সংঘবদ্ধ সশস্ত্র সন্ত্রাসী বাহিনী হাতে রামদা, লোহার রড, শাবল, চাইনিজ কুড়াল ও দেশীয় বিভিন্ন অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিতভাবে তার বাড়িতে গিয়ে হামলা চালায়।

এ সময় ঘরবাড়ি ভাংচুর ও ২শতাধিক বিভিন্ন ফলজ ও কাঠ গাছ কেঁটে ফেলে। পরে তার স্ত্রী সন্ত্রাসীদের বাধা দিতে গেলে কাপড় ধরে টানা হেঁচড়া করে ও তার গলায় পরিহিত আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়।

এ সময় সাংবাদিক মো. জাকির হোসেন ঝন্টুকে হত্যা করতে খোঁজাখুঁজি করতে থাকে। কিন্তু সাংবাদিক মো. জাকির হোসেন ঝন্টু বাড়িতে না থাকায় প্রাণে বেঁচে যায়।

এ ব্যাপারে সোনারগকঁ থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলম বলেন, সন্ত্রসী যত বড়ই শক্তিমান হোন না কেন? কেউ আইনের উর্ধ্বে না, দ্রুত গতিতে সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন