সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউপি সদস্য আবু জাহের মসজিদের জমি দখল করে কনকা কোম্পানির ড্রেন নির্মাণ করেছেন। এ ঘটনায় ওই ইউপি সদস্যের বিরুদ্ধে এলাকাবাসী ও মুসল্লিরা ফুসলে উঠেছে।
সোনারগাঁ মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর জামে মসজিদের জায়গা দখল করা ওই ইউপি সদস্য হলেন মসজিদ কমিটির সভাপতি আবু জাহের।
এ ব্যাপারে ইউপি সদস্য আবু জাহের এর বিরুদ্ধে সোনারগাঁ ও উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কাছে লিখিত অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে এলাকাবাসীর। কোনো ব্যবস্থা না নেওয়া হলে মানববন্ধন করারও উদ্যোগ রয়েছে। এ নিয়ে ওই এলাকায় মুসল্লিদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায় , ছোট সাদিপুর গ্রামের ইউপি সদস্য আবু জাহের ঐ মসজিদ কমিটির সভাপতি, সফিদ্দিন মিয়া সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও ইউপি সদস্য আবু জাহের, প্রায় ১৪ শতাংশ জমি এক দানশীল ব্যক্তি দলিলমূলে দান করেন।
ইউপি সদস্য আবু জাহের ক্ষমতার অপব্যবহার করে, মসজিদের সভাপতি হওয়ায়, নিজ স্বার্থ উদ্ধারে, বল প্রয়োগের মাধ্যমে, কনকা গ্রুপ অব ইন্ডাস্ট্রির ময়লা আবর্জনা ও কেমিক্যাল এর পানি নিষ্কাশনের জন্য, একটি ড্রেন নির্মাণ করে। যার প্রতিবাদ করেছিল স্থানীয় সচেতন বাসিন্দা ও মুসল্লীরা।প্রতিবাদকারীদের বিভিন্ন ভয়-ভীতি ও ক্ষমতা প্রয়োগ করে মিথ্যা মামলার হুমকি দিয়ে মুখ বন্ধ করে রাখে।
অবশেষে মসজিদের জমি উদ্ধারের পক্ষে মসজিদ কমিটির সদস্য ও গ্রামবাসী সংবাদ কর্মীদের সাক্ষাৎকারে প্রতিবাদসহ সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবার লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত জানায় । এতেও কোনো কাজ না হলে মানববন্ধন করার ঘোষণা দেন।
এ বিষয়ে ইউপি সদস্য আবু জাহের বলেন,আমি একা এ ড্রেন নির্মাণ করি নাই, আমার সাথে আরো মসজিদ কমিটির সদস্য আছে, এদের সাথে নিয়ে কোম্পানির এ ড্রেন নির্মাণ করেছি।