বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

জেলার শ্রেষ্ঠ ওসি সোনারগাঁ থানার মাহবুব আলম

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ

শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২ | ৮:২৭ পূর্বাহ্ণ

জেলার শ্রেষ্ঠ ওসি সোনারগাঁ থানার মাহবুব আলম

নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়ে পুরস্কার পেয়েছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম।

বুধবার(২১ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে নভেম্বর মাসের জেলার শ্রেষ্ঠ ওসির পুরস্কার হিসেবে তাকে ক্রেস্ট প্রদান করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

এ বিষয়ে মাহবুব আলম বলেন, সোনারগাঁ থানায় আসার পর মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, কিশোর গ্যাং, ডাকাত, নারী ও শিশু নির্যাতন দমনে কাজ করেছি। আমার কাজের স্বীকৃতি স্বরূপ আমাকে শ্রেষ্ঠ নির্বাচিত করায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি বলেন যেকোনো পুরষ্কার ‘কাজে উদ্দীপনা তৈরি করে,এই সাফল্য মূলত সোনারগাঁ থানার সকল সদস্যদের আন্তরিক প্রচেষ্টার ফসল।

তিনি সোনারগাঁ থানা এলাকার অপরাধ নির্মূলে সবার সহযোগিতা কামনা করে এ কর্মকর্তা আগামী দিনগুলোতেও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চান বলে উল্লেখ করেন। সাধারণ মানুষের জন্য সোনারগাঁ থানা সবসময় উন্মুক্ত উল্লেখ করে তিনি বলেন, আমি চেষ্টা করে যাচ্ছি সবসময় মানুষকে সেবা দিয়ে যেতে।

এসময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সকল অফিসার ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন