রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে ট্রাক বোঝাই মালামাল চুরির ঘটনায় মতির দুই সহযোগীর বিরুদ্ধে মামলা

বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২ | ১০:০৫ অপরাহ্ণ

সিদ্ধিরগঞ্জে ট্রাক বোঝাই মালামাল চুরির ঘটনায় মতির দুই সহযোগীর বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতির দুই সহযোগীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এদিকে সোমবার আদমজী এসও এলাকা থেকে লুণ্ঠিত মালামাল উদ্ধার করেছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪। এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪ নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।এ ঘটনায় মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সিদ্ধিরগঞ্জ থানায় দুইজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়। মামলার অভিযুক্তরা হলেন- কাউন্সিলর মতির ঘনিষ্ঠ সহযোগী করিম কসাইয়ের ছেলে মো. আক্তার হোসেন ওরফে পানি আক্তার(৩৫) ও ভাঙারি বাবুলের ছেলে মো. হৃদয়(২৫)। বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ১১ ডিসেম্বর রাতে আদমজী ইপিজেডস্থ নির্মাণাধীন ফ্যাক্টরি চেকপয়েন্ট-২ থেকে বিল্ডিং নির্মাণ সামগ্রী বোঝাই একটি ট্রাক আদমজী গেটের সামনে প্রধান সড়কের উপর আসা মাত্রই অভিযুক্তরা মালামালসহ ট্রাকটি ছিনতাই করে নিয়ে যায়। পরবর্তীতে মো. দুরুল ইসলামের (৫০) অভিযোগের প্রেক্ষিতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪, নারায়ণগঞ্জের কর্তব্যরত ইন্সপেক্টর কমলেশ দাসের নেতৃত্বে একটি টহল টিম অভিযান পরিচালনা করে। তারা লুণ্ঠিত মালামালসহ ট্রাকটি উদ্ধার করতে সক্ষম হন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যায়। লুণ্ঠিত মালামালের আনুমানিক মূল্য প্রায় ২৫ লাখ টাকা। সূত্রে জানা যায়, আদমজী ইপিজেড কতৃপক্ষ বিষয়টি নিয়ে ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের ছত্রছায়ার প্রদানকারীকে সতর্ক করেছে। ভবিষ্যতে এমন কর্মকান্ড ঘটলে তারা আরও কঠোর অবস্থানে যাবে বলে জানা যায়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।##




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন