রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নাসিক প্যানেল মেয়র-২ নির্বাচিত হওয়ায় বাদলকে নুরউদ্দিন মিয়ার শুভেচ্ছা

বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২ | ২:০৭ পূর্বাহ্ণ

নাসিক প্যানেল মেয়র-২ নির্বাচিত হওয়ায়  বাদলকে নুরউদ্দিন মিয়ার শুভেচ্ছা

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (সিদ্ধিরগঞ্জ নাসিক) ৩নং ওয়ার্ডের তিন বারের সফল কাউন্সিলর শাহজালাল বাদল প্যানেল মেয়র-২ নির্বাচিত হওয়ায় ফুলের তোড়া দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নাসিক ৪নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মো. নুরউদ্দিন মিয়া।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে নাসিক ৪নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মো. নুরউদ্দিন মিয়া বলেন, ওয়ার্ডবাসীর সকলের দোয়া ও ভালোবাসায় তিন বারের সফল কাউন্সিলর শাহজালাল বাদল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ নির্বাচিত হওয়ায় ওয়ার্ডবাসী সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। এবং কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ শাহজালাল বাদলসহ সকলের দীর্ঘায়ূ ও সুস্বাস্থ্য কমনা করছি।

এসময় আরও উপস্থিত ছিলেন, নাসিক ৪নং ওয়ার্ড শ্রমিকলীগের সাবেক সভাপতি মো. কবির হোসেন, সিদ্ধিরগঞ্জ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক মো. কাইয়ুম, সমাজ সেবক মো. সালাউদ্দিন মিয়া, আলী হোসেন আলেক, ওমর ফারুকসহ প্রমুখ।

উল্লেখ্য, সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে নগর ভবনের সম্মেলন কক্ষে ভোটের মাধ্যমে প্যানেল মেয়র নির্বাচিত করা হয়। নির্বাচনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ নির্বাচিত হয়েছেন (নাসিক) ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু, প্যানেল মেয়র-২ নির্বাচিত হয়েছেন নাসিক ৩ নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল ও প্যানেল মেয়র-৩ নির্বাচিত হয়েছেন সংরক্ষিত (১৩, ১৪ ও ১৫নং) ওয়ার্ডের মহিলা কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন