রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে সংঘবদ্ধ মাদক চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ২, গাঁজা উদ্ধার

বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২ | ২:০৪ পূর্বাহ্ণ

সিদ্ধিরগঞ্জে সংঘবদ্ধ মাদক চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ২, গাঁজা উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতাসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এবং মাদক সরবারহের কাছে ব্যবহৃত একটি লেগুনা পিকআপ গাড়ি জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- কুমিল্লা জেলার চান্দিনা থানার বেলাশ্বর গ্রামের মো. সিদ্দিকুর রহমানের ছেলে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা মোঃ ওমর ফারুক (২৩) ও তার সহযোগী একই এলাকার মো. এরশাদ আলীর ছেলে মো. সজিব (১৯)। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল সাত টার দিকে ওই গাঁজাসহ তাদের গ্রেপ্তার করে র‍্যাব-৩।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবৎ সংঘবদ্ধভাবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে অবৈধ মাদকদ্রব্য গাঁজা রাজধানীর বিভিন্ন এলাকায় এনে ক্রয়-বিক্রয় করে আসছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন