রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের চেকপোস্ট

বুধবার, ০৭ ডিসেম্বর ২০২২ | ৭:৪০ অপরাহ্ণ

সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের চেকপোস্ট

সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে চেকপোস্টে বিভিন্ন যানবাহন থামিয়ে যানবাহন ও যাত্রীদের তল্লাশি করছে পুলিশ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অপারেশন) হাবিবুর রহমানের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় চেকপোস্ট বসিয়ে চলাচলরত কোনো ব্যক্তির আচরণ কিংবা গতিবিধি সন্দেহজনক মনে হলেই তাকে তল্লাশি করছে। এছাড়া প্রাইভেটকার, সিএনজি, রিকশাসহ দূরপাল্লার বাসগুলোকে থামিয়ে ভালো করে তল্লাশি করা হচ্ছে। তবে তল্লাশি করে সকাল থেকে রাত পর্যন্ত কিছু পায়নি পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান পিপিএম বার জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পেরেছি একটি গ্রুপ মহাসড়কে নাশকতা সৃষ্টি করতে পারে। সেজন্য আমরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনগুলো তল্লাশি করছি। প্রয়োজনের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট বাড়ানো হবে বলে জানান।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন