রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ড আ’লীগে আলোচনায় সালাহউদ্দিন

বুধবার, ১৬ নভেম্বর ২০২২ | ১:৪৪ পূর্বাহ্ণ

সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ড আ’লীগে আলোচনায় সালাহউদ্দিন

আওয়ামীলীগের নিবেদিত প্রাণ ও বিশিষ্ট সমাজ সেবক সালাহউদ্দিনকে এবারের সিদ্ধিরগঞ্জের নাসিক ৮নং ওয়ার্ডের সম্মেলনে ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসাবে দেখতে চায় আওয়ামীলীগের নেতা-কর্মীরা। ধনকুন্ডা জামে মসজিদের সাবেক সভাপতি ও বায়তুল আকসা জামে মসজিদের দাতা এবং মোতোয়াল্লি হাজী রমিজ উদ্দিন মাষ্টারের ছোট ছেলে সালাহউদ্দিন।

সম্ভ্রান্ত পরিবারের সন্তান সালাহউদ্দিনের বড় মামা রমিজউদ্দিন ভূইয়া ছিলেন বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক ও বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির অন্যতম সদস্য। সালাহউদ্দিনের মেঝো মামা নজরুল ইসলাম ভূইয়া ছিলেন গোদনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। সেজো মামা রিয়াজুল ইসলাম ভূইয়া ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি। সালাহউদ্দিন আহম্মেদ গোদনাইল ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শাহ্ আলম ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের অন্যতম সদস্য এনামুল হক ভূইয়া বাদলের ফুপাতো ভাই।

ছাত্র জীবন থেকে আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত সালাহউদ্দিন আহম্মেদ দলের জন্য নিবেদিত প্রাণ। সরকারি তোলারাম কলেজের সাবেক ভি,পি আবু হাসনাত মোঃ শহিদ বাদল ও সাবেক জি,এস জাকিরুল আলম হেলালের মাধ্যমে রাজনীতির হাতে খড়ি তার। সেই থেকে রাজনীতি ও সমাজ সেবায় অবদান রেখে যাচ্ছেন তরুণ এ ব্যক্তিত্ব। মেধবী ও সৎ সালাহউদ্দিন আহম্মেদ ছাত্র জীবনে গোদনাইল ইউনিয়ন ছাত্র লীগের যুগ্ম আহবায়ক ছিলেন।

বর্তমানে বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি এবং বায়তুল আকসা জামে মসজিদের মোতোয়ালির দায়িত্ব পালন করছেন তিনি। ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের তৃণমূল নেতা কর্মীদের সাথে তার রয়েছে মধুর সম্পর্ক। তাই সবার প্রত্যাশা তিনিই আগামী সম্মেলনে ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন