সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বিদ্যুতের অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রবিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে আদমজী কদমতলী পুল এলাকায় ফানিচার মার্কেট সংলগ্ন বিদ্যুতের খুটিতে এ ঘটনাটি ঘটে।
তাৎক্ষনিক ফার্নিচার মার্কেটের দোকানিরা বিশেষ জরুরী সেবা নাম্বার ৯৯৯ ফোন দিলে খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিসের কর্মচারিরা দ্রুত ঘটনাস্থলে পৌছে আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
স্থানীয়দের অভিযোগ বিদ্যুতের খুটিতে লাগানো ইন্টারনেট বক্স থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিসের কমর্ীরা তাৎক্ষনিক এবিষয়ে কোনো মন্তব্য করেন নি।