রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

কাঁচপুর হাইওয়ে থানার টিআই নাজমুলের বিরুদ্ধে উৎকোচ বাণিজ্যের অভিযোগ

শনিবার, ০৫ নভেম্বর ২০২২ | ১১:১৬ অপরাহ্ণ

কাঁচপুর হাইওয়ে থানার টিআই নাজমুলের বিরুদ্ধে উৎকোচ বাণিজ্যের অভিযোগ

সিদ্বিরগঞ্জ প্রতিনিধি : কাঁচপুর হাইওয়ে থানার টিআই সৈয়দ নাজমুল হুদার বিরুদ্ধে একটি ড্রামট্রাক আটক করে ২০’হাজার টাকা উৎকোচ নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আটক করার তিনদিন পর আইনী প্রক্রিয়া ছাড়া টাকার বিনিময়ে গাড়ি ছেড়ে দেওয়া অন্যায় বলে জানায় সংশ্লিষ্ট একটি সূত্র।

বিষয়টি জানাজানি হয়ে নিজের পিট বাঁচাতে টিআই নাজমুল বিকেলে ওই গাড়ির বিরুদ্ধে মামলা করেন বলে জানা গেছে। থানা কার্যালয়ে সরকারি অফিসে বসে আয়েশী ধূমপান করার ছবিসহ গত শুক্রবার নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত বিভিন্ন দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশ নিয়ে তোলপার শেষ হতে না হতেই নাজমুল হুদা উৎকোচ নিয়ে গাড়ি ছেড়ে দিয়ে সমালোচনার সৃষ্টি করেছেন।

জানা গেছে, কাঁচপুর হাইওয়ে থানার টিআই সৈয়দ নাজমুল হুদা গত বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকা থেকে একটি ড্রাম ট্রাক (ঢাকা মেট্রো-ড-১১-৫৬৪৪) আটক করেন। পরে ট্রাকটি ডাম্পিং করা হয়। গাড়ি মালিক আলআমিন ওরফে মোমেন কাঁচপুর হাইওয়ে থানার এসাআই সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করে শাকিল নামে একজনের মাধ্যমে শুক্রবার সারাদিন দেনদরবার করেন।

পরে গতকাল শনিবার সকালে ২০ হাজার টাকা দিয়ে গাড়িটি ছাড়িয়ে নেয়া হয়। গাড়ি মালিকের পক্ষে তদবির করা শাকিল বলেন টিআই সৈয়দ নাজমুল হুদা নিজে বাদী হয়ে গাড়ির বিরুদ্ধে শনিবার ২ হাজার ৫০০ টাকার একটি মামলা করেছেন । এবিষয়য়ে কিছু জানেন না বলে জানান এসআই সাইফুল ইসলাম।

টিআই নাজমুল হুদা বলেন তিনি কোন গাড়ি আটক করেননি। হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিয়নের সহকারি পুলিশ সুপার (নারায়ণগঞ্জ সার্কেল) আব্দুল কাদের জিলানী বলেন, এবিষয়ে আমি কিছু জানিনা।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন