রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে র‌্যাব-১১ কর্তৃক ৩৭ কোটি টাকার বিদেশী মদ ধ্বংস

বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২ | ২:৫৯ পূর্বাহ্ণ

সিদ্ধিরগঞ্জে র‌্যাব-১১ কর্তৃক ৩৭ কোটি টাকার বিদেশী মদ ধ্বংস

সিদ্বিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে র‌্যাব-১১র সদর দপ্তরে প্রায় ৩৭ কোটি টাকার বিদেশী মদ ধ্বংস করা হয়েছে। বুধবার আদালতের নির্দেশে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফারহানা ফেরদৌস সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট এবং জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারের উপস্থিতিতে এসব মদ ধ্বংস করা হয়।

এর আগে গত ২৩ জুলাই র‌্যাবের অভিযানে নারায়নগঞ্জের সোনারগাঁও এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধভাবে আমদানিকৃত দুইটি কন্টেইনার থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬,৮১৬ বোতল বিদেশী মদ উদ্ধার করে র‌্যাব। উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় ৩৭ কোটি টাকা।

অভিযানে মো, নাজমুল মোল্লা (২৩), মো. সাইফুল ইসলাম সাইফুল (৩৪) কে গ্রেফতার করা হয়। এরই ধারাবাহিকতায় গত ২৪ জুলাই বিমান বন্দর এলাকা থেকে এই চক্রের অন্যতম হোতা আব্দুল আহাদ (২২) কে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত বর্ণিত মাদক আমাদানি ও বিপণনের সাথে তার সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য প্রদান করে।

মাদক ধ্বংস কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র‌্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন, বিপিএম (বার), পিপিএম।

সংবাদ সম্মেলনে র‌্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন জানান, প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টোলারেন্স ঘোষণা করেছে। সেই জিরো টোলারেন্সকে সামনে রেখেই র‌্যাব মাদকের বিরুদ্ধে কঠোর ভূমিকা পালন করে আসছে। যেখানে মাদক থাকে সেখানে অবৈধ অস্ত্রসহ নারী পাচারের মতো নানা অপকর্ম হয়ে থাকে। কোনো মাদক ব্যবসায়ীকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। প্রত্যেকটি সেক্টরে মাদকের প্রভাব পড়ছে। ডোপটেস্ট করার মাধ্যমে প্রত্যেকটি ডিপার্টমেন্টে থেকে শুরু করে শিক্ষক পর্যন্ত মাদকের সঙ্গে জড়িত।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন