রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে রাসেল হত্যার অভিযোগ থানায় মামলা দায়ের

শনিবার, ০১ অক্টোবর ২০২২ | ৯:৫২ অপরাহ্ণ

সিদ্ধিরগঞ্জে রাসেল হত্যার অভিযোগ থানায় মামলা দায়ের

নিজস্ব প্রতিবেদক : সিদ্ধিরগঞ্জে মোবাইল চুরির অপবাদে রাসেল নামে এক কিশোরকে নির্যাতন করে হত্যার অভিযোগে থানায় মামলা দায়ের। গত শুক্রবার ভোরে রাসেলকে ধরে নিয়ে মারধর করে গুরুতর আহত অবস্থায় ফেলে রাখা হয়। বিকেলে স্বজনরা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট খাঁনপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পাঠানটুলী পুরান আইলপাড়ার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের নানী বাদী হয়ে ৩’জনকে এজহারনামীয়সহ অজ্ঞাতনামা ২৭’জনকে আসামী করে মামলা দায়ের করেন।


নিহত রাসেল মিয়া(১৭) পাঠানটুলী পুরান আইলপাড়া এলাকার মো. নাসিরের ছেলে। তিনি পাইপ ফিটারের কাজ করতেন। নিহতের ভাই রাকিব জানান, গত শুক্রবার বিকেল ৫’টায় পাঠানটুলি ঈদগাঁ সংলগ্ন স্থানে রাসেলকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত তাকে উদ্ধার করে খাঁনপুর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে সন্ধ্যায় “৯৯৯” এ ফোন করে থানায় ঘটনাটি জানাই। তখন রাত ৮টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক বিল্লাল হোসেন ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত তথ্য সংগ্রহ করে রাত ৯টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠান। নিহতের পরিবারের অভিযোগ পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে রাসেলকে পরিকল্পিতভাবে চুরির অপবাদ দিয়ে নির্মমভাবে অত্যাচার করে। এতে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন