আমি হাজী মোঃ তানজিম কবির সজিব (সজু)। পিতাঃ মরহুম আলহাজ্ব হুমায়ুন কবির। আমি দীর্ঘদিন ধরে, মায়ের দোয়া এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক, ডিস্ট্রিবিউশন ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড, ডিস্ট্রিবিউশন রিকিট বেনকিজার (বাংলাদেশ) লিমিটেড, ডিস্ট্রিবিউশন মিউচুয়াল ট্রেডিং কোম্পানি লিঃ, ডিরেক্টর আদমজী নিট ওয়্যার লিমিটেডের দায়িত্ব পালন করে আসছি। এই মর্মে জানাইতেছি যে, গতকাল শুক্রবার ( ২৩ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক স্বাধীন বাংলাদেশ নামক একটি পত্রিকায় ” সিদ্ধিরগঞ্জের সন্ত্রাসী সজুর সহযোগী আমান পুলিশের হাতে গ্রেফতার” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। উক্ত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটি সম্পূর্ন মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। আমি ধনাঢ্য পরিবারের সন্তান। আমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং আমরা পূর্বপুরুষ থেকেই অর্থ-বিত্তশালী। পুলিশের হাতে গ্রেফতার আমানের সাথে আমার নাম জড়িয়ে যে নিউজ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। আমি কোন বাহিনী লালন পালন করি না। গ্রেফতার আমান আমার কোন সহযোগী না। আমি একজন ব্যবসায়ী। কিছুদিন ধরে নারায়ণগঞ্জের একটি স্থানীয় দৈনিক আমাকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার করে যাচ্ছে। কদমতলী কোন ঘটনা ঘটলেই তার সঙ্গে আমার নাম জড়িয়ে দেওয়া হচ্ছে। আমার ও আমার পরিবারের মান-সম্মান ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে একটি কুচক্রী মহল অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই পাশাপাশি সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষন করছি ভবিষ্যতে এমন সংবাদ প্রকাশ করার পূর্বে যাচাই-বাছাই করে সত্য সংবাদ প্রচার করার আহ্বান জানাচ্ছি।
বিনীত
হাজী মোঃ তানজিম কবির সজিব (সজু)।