রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নারায়নগঞ্জ ডিবি পুলিশ কর্তৃক চোরাই যাওয়া ৫টি ব্যাটারী চালিত মিশুক ও ১টি অটো রিক্সাসহ পাঁচজন চোর গ্রেফতার

মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২ | ২:২৭ অপরাহ্ণ

নারায়নগঞ্জ ডিবি পুলিশ  কর্তৃক চোরাই যাওয়া ৫টি ব্যাটারী চালিত মিশুক ও ১টি অটো রিক্সাসহ পাঁচজন চোর গ্রেফতার

নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশের একটি চৌকস দল ১৫ই সেপ্টেম্বর , ২০২২ সন্ধ্যা থেকে সারারাত অভিযান পরিচালনা করে রূপগঞ্জ থানাধীন গাউছিয়া এলাকা হইতে চোরাই হওয়া একটি ব্যাটারি চালিত অটো রিক্সা উদ্ধারের লক্ষ্যে সিদ্ধিরগঞ্জ থানাধীন নিমাই কাচারী এলাকায় অভিযান করে পাঁচটি ব্যাটারী চালিত মিশুক ও একটি ব্যাটারি চালিত অটো রিকশা এবং পাঁচজন চোরকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামি ১। ওমর ফারুক(৩০), পিতা- মৃত শাহিজুদ্দিন, সাং- মনোহরদী, থানা- আড়াইহাজার, জেলা- নারায়ণগঞ্জ, ২। সুলাইমান(৪০), পিতা- মৃত রেজাউল করিম, সাং- নাগর মোহন, থানা- দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা- ঢাকা, ৩। মোঃ সৌরভ মীর(২৮), পিতা- জাহাঙ্গীর আলম, সাং- মুক্তিনগর, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, ৪। মোঃ আকাশ মিয়া(২৭), পিতা- মৃত জুলহাস মিয়া, সাং- নিমাই কাছারি,থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ ও ৫। মান্নু শেখ(৫৫), পিতা- মৃত আব্দুল আলী শেখ, সাং- বলাকৈড়, থানা- গোপালগঞ্জ সদর, জেলা- গোপালগঞ্জ, বর্তমান ঠিকানা- সাং- নিমাই কাছারি, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং- ৩৬, তারিখ- ১৫/০৯/২০২২ রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন