শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী

রবিবার, ১৭ জুলাই ২০২২ | ৯:৫৮ অপরাহ্ণ

সিদ্ধিরগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জের গোদনাইল চৌধুরীবাড়ি বৌ-বাজার এলাকায় জমি দখলকে কেন্দ্র করে বসত-ঘরে হামলা ও ভাঙচুরের ঘটনায় ঐ এলাকায় আতঙ্ক বিরাজ করছে জনমনে। বর্তমানে বৌ-বাজার ও আশেপাশের এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। সাধারণ জনগণ ভীত সম্ভ্রস্ত।
ঐ এলাকায় বসবাসকারী ইউনুছ আলী নামে ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, প্রায় ৪০/৫০ জনের মত লোকজন এসে ভুক্তভোগীদের বসত ঘরে হামলা ও ভাঙচুর চালায়। এসময় র‌্যাব ও পুলিশ ঘটনাস্থলে আসলে হামলাকারীরা সরে যায়। এ ঘটনায় ভুক্তভোগীরা ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে।
এদিকে এলাকাবাসী জানায়, অভিযুক্ত রব একজন ভুমিদস্যু। সে সুযোগ পেলেই তার সন্ত্রাসী বাহিনী দ্বারা এলাকার নিরীহ ও সাধারণ মানুষের জমি দখল করতে নেমে পড়ে। যা তার এক ধরণের নেশা। প্রভাবশালীদের শেল্টারে রব বাহিনী এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে। তার এমন কর্মকান্ডে সাধারণ মানুষ আতঙ্কিত ও ভীত। অভিযুক্তদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।
বিরোধপূর্ণ জমির অংশীদারি মালিক সিরাজুল ইসলাম জানান, গত শনিবার (১৬ জুলাই) সকাল থেকে রব ও সাহাবুদ্দিনের নেতৃত্বে মহসিন ভুইয়ার ক্যাডার বাহিনী কালাম ভুইয়া, বাপ্পিসহ ৪০/৫০ জন আমাদের পৈত্রিক সম্পিত্তি দখলে নিতে আমাদের জমিতে থাকা ঘর-বাড়ি ভেঙ্গে প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে যায়। এসময় খবর পেয়ে আমাদের লোকজন গিয়ে বাধা দেয়।
তিনি আরো জানান, রবের পূর্ব ঘোষিত আইন-শৃঙ্খলা বাহিনী দ্বারা নাকি জমি দখল করে দিবে এমন ঘোষনা রব দিয়েছিলো। আমরা বিশ্বাস করি নাই, কিন্ত দেখা গেল যখন সন্ত্রাসীরা হামলা চালায়, তখন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে এলোপাতারি আমাদের লোকদের মারধর শুরু করে। তখন সবাই ছিটকে পড়ে। তারপর রবের সন্ত্রাসীরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে ঐ জমিতে সাইনবোর্ড ঝুলিয়ে দেয়। পরে বাড়ি বাড়ি গিয়ে আমাদের লোকদের হুমকি-ধমকি দিতে থাকে এবং গালমন্দ করে আলমগীরকে মারধর করে। আহত আলমগীরকে হাসপাতাল নেওয়ার সময় সাইফুল নামে এক যুবককেও মারধর করে। মুলত আইন-শৃঙ্খলা বাহিনী একতরফাভাবে কাজ করেছে, যা সঠিক হয় নাই।
ভুক্তভোগীরা জানান, আমাদের বৈধ যায়গায় এসে আমাদেরই ঘরবাড়ি ভেঙে দিলো। এখন আবার শুনছি আমাদের নামেই নাকি মিথ্যা মামলা সাজানো হচ্ছে। নারায়ণগঞ্জের প্রশাসনের সব দপ্তরের কাছে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের ন্যায় বিচার নিশ্চিত করুন। আমরা আমাদের পৈতৃক সম্পদ রক্ষা করতে গিয়ে নানাভাবে ভূমিদস্যুতার শিকার হচ্ছি।
উল্লেখ্য, গত শনিবার (১৬ জুলাই) সকালে সিদ্ধিরগঞ্জের গোদনাইল চৌধুুরীবাড়ি বৌ-বাজার এলাকায় র‌্যাব ও পুলিশের উপস্থিতিতে একটি বাড়িতে সন্ত্রাসীরা হামলা চালিয়ে বিরোধপূর্ণ জমি দখলের চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ উঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও নীরব ভুমিকা পালন করে বলে ভুক্তভোগীরা জানায়। এসময় হামলাকারীরা বিরোধপূর্ণ জমিতে থাকা দুটি বসতঘর ভাংচুর করে এবং ঘরে থাকা সকল আসবাবপত্র রাস্তায় ফেলে দেয়। হামলায় আলমগীর, সাইফুল, সজীব সিদ্দিকী, বিদ্যুৎ ও এ.এইচ.এম মাহবুব নামে পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে আলমগীরকে অবস্থা আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে ঘটনাস্থলে যাওয়া র‌্যাব-১১’র কর্মকর্তা স্কোয়াড্রন লিডার একেএম মনিরুল আলম জানান, আমাদের উপস্থিতিতে মারামারি হয়েছে কিনা জানা নেই। তবে আমরা যাওয়ার পর সেখানে অনেক জটলা দেখি। এক পর্যায়ে আমাদের দেখে সবাই ছড়িয়ে পড়ে। পরে আমরা বলে আসি স্থানীয় সালিশী অথবা আইনশৃংখলা বাহিনীর মাধ্যমে উভয় পক্ষ বিষয়টি মিমাংসা করে নিবেন। তা না হলে আদালতের মাধ্যমে ফয়সালা করবেন। এখানে এ নিয়ে এলাকায় কোন রকম অরাজকতা সৃষ্টি করা যাবে না। কে কোন পক্ষের লোক তা আমরা বিচার বিবেচনা করবনা। শান্তী শৃঙ্খলা রক্ষার্তে যা করণীয় তা করা হবে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মশিউর রহমান পিপিএম (বার) জানান, এ ঘটনায় উভয় পক্ষের দায়ের করা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন