শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে ৫‘শ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রবিবার, ১০ জুলাই ২০২২ | ১১:৪৪ অপরাহ্ণ

সিদ্ধিরগঞ্জে ৫‘শ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিমরাইল এলাকা থেকে একটি প্রাইভেটকারে ৫‘শ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। শুক্রবার ৯ জুলাই সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মো: নজরুল ইসলাম নির্ঝরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. নজরুল ইসলাম নির্ঝর(৩৩) নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার দরপত এলাকার মো: তাইজুল ইসলাম এর ছেলে।

ঈদের দিন রবিবার (১০ জুলাই) র‌্যাব-১১‘র সহকারী পরিচালক (এএসপি) মো: রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাব। অভিযানে ওই ফেনসিডিলসহ মো: নজরুল ইসলাম@নির্ঝরকে গ্রেপ্তার করা হয়। সে প্রাইভেটকারের চালকের ছদ্মবেশ ধারণ করে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল পরিবহন করে নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় সরবরাহ করে আসছে।

এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন