শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বুধবার, ১৫ জুন ২০২২ | ১০:১৫ অপরাহ্ণ

সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

সিদ্ধিরগঞ্জের গোদনাইন এলাকায় ডোবা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার। গতকাল বুধবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এলাকায় ডোবাতে একটি লাস ভাসতে দেখে এলাকাবাসী থানায় সংবাদ দেয়। সংবাদে পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাসটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন বলেন, নিহতের আনুমানিক বয়স (৩৫)। এটি হত্যাকান্ড না অন্য কিছু এখনই বলা যাচ্ছে না। নিহতের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন