শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জ জেলা সিদ্ধিরগঞ্জে ২০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২ | ২:২৭ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জ জেলা সিদ্ধিরগঞ্জে ২০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ জেলা সিদ্ধিরগঞ্জে ২০ কেজি গাাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। গ্রেপ্তারকৃতরা হলো- মো. হাছনাইন (২৯), মো. রুবেল (৩৫) ও মোঃ রমজান (৩৪)।

গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী চক্রের সদস্যরা একটি কার্ভাড ভ্যানযোগে কুমিল্লা হতে ঢাকার দিকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা এর চালান বহন করে নিয়ে আসছে।

এমন তথ্যের ভিত্তিতে রোববার দিবাগত রাতে পৌনে ১১টায় র‌্যাব সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশেষ চেকপোষ্ট স্থাপন করে। এ সময় যানবাহনে তল্লাশীকালে ওই তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।

পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক কার্ভাডভ্যানটি তল্লাশী করে সামনের কেবিনের ভিতর হতে একটি কাপড়ের তৈরী ব্যাগের ভিতরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও মাদক সরবারহের কাজে ব্যবহৃত ওই কার্ভাডভ্যানটি জব্দ করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামীরা তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করে এবং দীর্ঘদিন যাবৎ কার্ভাড ভ্যানযোগে কুমিল্লা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে নারায়ণগঞ্জসহ ঢাকার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে। তাদেও বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন