শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জ সাংবাদিক ক্লাবে ইফতার ও দোয়া

মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২ | ২:৩০ পূর্বাহ্ণ

সিদ্ধিরগঞ্জ সাংবাদিক ক্লাবে ইফতার ও দোয়া

সিদ্ধিরগঞ্জ সাংবাদিক ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার আয়োজন করা হয়েছে। সোমবার (১৮ এপ্রিল) হীরাঝিল আবাসিক এলাকা আল-হেরা টাওয়ারের সিদ্ধিরগঞ্জ সাংবাদিক ক্লাবের অফিস কার্যালয়ে এ ইফতারের আয়োজন করা হয়।

ইফতারে ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক মোশতাক আহমেদ শাওন, সিদ্ধিরগঞ্জ সাংবাদিক ক্লাবের সভাপতি মোঃ রাসেল, আজকের বিজনেস বাংলদেশ পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি এসকে মাসুদ রানা, এস টিভি নারায়ণগঞ্জ প্রতিনিধি মোঃ সোহেল রানা, সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোরশেদ রানা, আলোকিত শীতলক্ষ্যা অনলাইনের প্রকাশক তোফাজ্জল হোসেন, স্বাধীন মত পত্রিকার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি সম্রাট আকবর, মোশারফ হোসেন প্রমূখ।

এ সময় সাংবাদিকরা এমন একটি অনুষ্ঠান করার জন্য সিদ্ধিরগঞ্জ সাংবাদিক ক্লাবের সকল সদস্যদের ধন্যবাদ জানান। তারা বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। এ পেশাকে কোন ভাবেই অপব্যবহার করা যাবেনা। সকল সাংবাদিককে বস্তুনিষ্ট সাংবাদিকতা করার আহবান জানান তারা। সে সাথে মাহে রমজানের উছিলায় যেনো মানব জাতিকে মহান আল্লাহ মাফ করে দেন। ইফতারের পূর্বে মৃত ও অসুস্থ সাংবাদিক সহ দেশবাসীর জন্য দোয়া করা হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন